buzywithinfoBuzy With Info
Everything About Business
Untitled design 45

পতনের মধ্যেও বিনিয়োগকারীদের পকেট ভরালো Indegene! একদিনে বিনিয়োগকারীদের কত শতাংশ সম্পদ বাড়ল? দেখে নিন এক নজরে।

লাগাতার পতনের মাঝেও ঝুঁলি ভরালো Indegene। কোম্পানিটি ২০ বছরেরও বেশি সময় ধরে স্বাস্থ্য পরিষেবা প্রযুক্তি প্ল্যাটফর্ম গুলিকে এবং ডোমেনে একত্রিত করেছে। এছাড়া কোম্পানিটি বায়ো টেকনোলোজিক কোম্পানিগুলিকে ক্লিনিক্যাল ট্রায়ালে সহায়তা করে। ২০২৩ সালের ডিসেম্বরে এই বাওটেক এবং ম্যাডিকেল ডিভাইস কোম্পানিটি ১,৯৬৯ কোটি টাকা অপারেশন থেকে আয় করেছে। এছাড়া কর বাদে কোম্পানির মুনাফার পরিমাণ ছিল ২৪১ কোটি টাকা। এবার সেই কোম্পানির IPO সাড়া ফেলেছে শেয়ার বাজারে। জানা যাচ্ছে, Indegene- এর শেয়ার স্টক এক্সচেঞ্জে প্রায় ৪৬% প্রিমিয়ামে তালিকাভুক্ত হয়েছে। 

New Add Banner1

অবশ্য কেবল IPO- এর মাধ্যমে নয়, কোম্পানিটি অ্যাংকার ইনভেস্টরদের কাছ থেকে সংগ্রহ করেছে প্রায় ৫৪৯ কোটি টাকা। আর তাদের মধ্যে রয়েছে SBI মিউচ্যুয়াল ফান্দ, ICICI প্রুডেনসিয়াল মিউচ্যুয়াল ফান্ড, ক্যাপিটাল গ্রুপ, আবু ধাবি ইনভেস্টমেন্ট অথরিটি, ফিডোলিটি ইনভেস্টমেন্টস, জুপিটার অ্যাসেট ম্যানেজমেন্ট, এবং লুমিস সেলস অ্যান্ড কোম্পানি। আবার অফার ফর সেল (OFS)- এর মাধ্যমে বিনিয়োগকারীরা ২.৯৩ কোটি ইক্যুইটি শেয়ার বিক্রি করেছেন। অফার ফর সেলের মাধ্যমে শেয়ার অফলোড করেছে মণীশা গুপ্তা, অনিতা নায়ার, নাদাথুর ফ্যামিলি অফিস, রাজেশ ভাস্করন নায়ার, নাদাথুর ফ্যামিলি অফিস, ব্রাইটন পার্ক ক্যাপিটাল,কার্লাইল। 

কোম্পানির IPO- এর ইস্যু প্রাইস ছিল ৪৯০ টাকা। আজ অর্থাৎ ১৩ মে, ২০২৪- এ বম্বে স্টক এক্সচেঞ্জে (BSE)- এ সংস্থাটির শেয়ার ৬৫৯.৭০ টাকায় তালিকাভুক্ত হয়েছে। তালিকাভুক্ত হওয়ার আগে Indegene- এর শেয়ার ২৯০ টাকার প্রিমিয়ামে গ্রে মার্কেটে ট্রেড করেছে। আর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হওয়ার পর ট্রেড করেছে আর শেয়ার প্রাইজ একদিনে ২৬.৩১% বৃদ্ধি পেয়েছে। জানিয়ে রাখা ভালো সংস্থাটির মার্কেট ক্যাপ ১৩,৬১৩ কোটি টাকার। আর ২২,৭৩,৩৯৮ টি শেয়ার রয়েছে বাজারে, যার ফেস ভ্যালু ২ টাকা।  

Post

শেয়ার বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। তাই অনেকেই বিনিয়োগ করতে ভয় পান। অবশ্য সরকারি স্কিমে এমন কিছু দেখতে পাওয়া যায় না। এছাড়া প্রত্যেক মানুষের প্রয়োজনের উপর ভিত্তি করে ভারত সরকার স্কিম চালু করেছেন। যেমন ধরুন: মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট, সুকন্যা সমৃদ্ধি যোজনা, কিষান বিকাশ পত্র, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, অটল পেনশন যোজনা ইত্যাদি। সমস্ত Central Government schemes -এর মধ্যে আপনার জন্যে কোন স্কিমটি সঠিক, স্কিমগুলি কী কী সুবিধা প্রদান করছে এবং কত দিন বিনিয়োগ করা উচিত হবে? [জানতে এক্ষুনি লিংকে ক্লিক করুন]।

(আপনাদের জেনে রাখা ভালো যে, এখানে শেয়ার বাজার সংক্রান্ত তথ্য কেবল তথ্য হিসাবে আপনাদের সামনে তুলে ধরা হয়। বাজারে বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন। আমরা কোনো স্টকে, Mutual fund- এ বিনিয়োগ করার পরামর্শ দিয়ে থাকি না। আমাদের উদ্দেশ্য কেবল তথ্য এবং বাজার সংক্রান্ত খবর আপনাদের অব্দি পৌঁছে দেওয়ার।)

New Add Banner2

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading