Article By – সুনন্দা সেন

২০২৬ সালে প্রতিষ্ঠিত হয় Inventurus Knowledge Solutions। যা প্রশাসনিক কাজ, ক্লিনিকাল সাপোর্ট, মেডিকেল ডকুমেন্টেশন ম্যানেজমেন্ট এবং ভার্চুয়াল মেডিকেল স্ক্রাইবিং সহ স্বাস্থ্যসেবা উদ্যোগকে প্রয়োজনীয় পরিষেবা প্রদান করে। একটি স্বাস্থ্যসেবা প্রযুক্তি কোম্পানি হিসাবে, Inventurus Knowledge স্বাস্থ্যসেবা কার্যক্রমকে স্ট্রিমলাইন করে, দক্ষতা উন্নত করে এবং স্বাস্থ্যসেবা প্রদানকারীদের উপর প্রশাসনিক চাপ কমায়। জানা যাচ্ছে যে Inventurus Knowledge Solutions Ltd বা IKS Health আগামী সপ্তাহে IPO লঞ্চ করতে চলেছে।
প্রাথমিক পাবলিক অফার শুরু হওয়ার আগে, তার বিষয়ে, কোম্পানির উদ্দেশ্যের বিষয় বিস্তারিত জেনে নেওয়া যাক:
- ১২ ডিসেম্বর,২০২৪- এ সাধারণ মানুষের জন্য IPO সাবস্ক্রিপশন খুলবে এবং ১৬ ডিসেম্বর,২০২৪- এ বন্ধ হবে৷ তবে অ্যাঙ্কর বিনিয়োগকারীদের জন্য বিডিংয়ের তারিখ ১১ ডিসেম্বরের সেট করা হয়েছে।
- এই IPO তে ১.৮৮ কোটি শেয়ার রয়েছে। তবে সেগুলি রয়েছে অফার ফর সেলের জন্য।
- ১৭ ডিসেম্বর শেয়ার বরাদ্দ চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে।
- বম্বে স্টক এক্সচেঞ্জ (BSE) এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE)- এ ১৯ ডিসেম্বর শেয়ার তালিকাভুক্ত হবে।
- কোম্পানী অফার থেকে কোন আয় অর্জন করবে না। সমস্ত উপার্জিত আয় শেয়ারহোল্ডাররা পাবেন।
- IPO- র প্রাইস ব্যান্ড এখনো ঘোষণা করা হয়নি।
[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার এবং মিউচ্যুয়াল ফান্ড সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]




