Article By – সুনন্দা সেন

বিনিয়োগের অন্যান্য বিকল্পের মধ্যে অন্যতম হল ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানত। সাধারণ নাগরিক, প্রবীন নাগরিক অথবা সুপার সিনিয়র সিটিজেনদের আকৃষ্ঠ করতে ব্যাংকগুলি উচ্চ সুদের হার অফার করে থাকে। সরকারি এবং বেসরকারি ব্যাংকগুলির FD মেয়াদ সাধারণত ৭ বা ১৪ দিন থেকে ১০ বছরের মধ্যে থাকে। আর সুদের হারের ক্ষেত্রে জেনারেল সিটিজেনের তুলনায় সিনিয়র সিটিজেন ৫০ বেসিস পয়েন্ট বা ০.৫০% অতিরিক্ত সুদের হারের সুবিধা পেয়ে থাকেন। আর সুপার সিনিয়র সিটিজেনরা তার থেকেও বেশি। সম্প্রতি SBI, PNB, RBL, উনিয়ন ব্যাংক এবং ইন্ডিয়ান ব্যাংক সুপার সিনিয়র সিটিজেনদের সর্বোচ্চ হারে সুদ অফার করছে।
তবে চলুন দেরি না করে ব্যাংকগুলির সুদের হারের বিষয় বিস্তারিত জেনে নেওয়া যাক:-
- স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা SBI: SBI-এর প্যাট্রনস স্কিম প্রবীণ নাগরিকদের থেকে ১০ বেসিস পয়েন্ট অতিরিক্ত সুদের হার অফার করে, সুপার সিনিয়র সিটিজেনদের জন্য আরও জন্য আকর্ষনীয় করে তুলেছে। ব্যাংক ২ থেকে ৩ বছরের কম সময় মেয়াদের FD-এর জন্য সর্বোচ্চ ৭.৬০% সুদের হার অফার করে।
- পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা PNB: এই সরকারি ব্যাংক প্রবীণ নাগরিকদের তুলনায় সুপার সিনিয়র সিটিজেনদের ৩০ বেসিস পয়েন্ট অতিরিক্ত সুদের হার অফার করে থাকে। PNB ৪০০ দিনে ফিক্সড ডিপোজিটে সর্বোচ্চ সুদের হার অর্থাৎ ৮.১০% অফার করে।
- RBL ব্যাংক: দেশীয় ব্যাংকটি প্রবীণ নাগরিকদের FD রেটের তুলনায় সুপার সিনিয়র সিটিজেনদের অতিরিক্ত ০.৭৫% সুদে হার অফার করে থাকে। RBL ব্যাংক ৫০০ দিনের মেয়াদের FD-তে সুপার সিনিয়র সিটিজেনদের উল্লেখযোগ্য ৮.৭৫% সুদের হার অফার করার সাথে তালিকায় প্রথম স্থানে রয়েছে।
- ইউনিয়ন ব্যাংক: এই ব্যাংকটি বয়স্কদের উচ্চতর সুদের হার সহ সুবিধা প্রদানের উপর বেশি ফোকাস করে থাকে। ‘ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া’ সিনিয়র সিটিজেনদের FD হারে থেকে ০.৭৫% বেশি সুপার সিনিয়র সিটিজেনদের সুদের হার অফার করে। ব্যাংকটি সর্বোচ্চ ৪৫৬ দিনের মেয়াদের FD-তে ৮.০৫% পর্যন্ত সুদের হার অফার করে।
ইন্ডিয়ান ব্যাংক: এই ব্যাংক সিনিয়র সিটিজেনের জন্য অফার করা রেটের উপরে অতিরিক্ত ২৫ বেসিস পয়েন্ট সুপার সিনিয়র সিটিজেনদের অফার করে। কারণ তারা নিশ্চিত করে যে বয়স্ক বিনিয়োগকারীরা যাতে উচ্চ রিটার্ন থেকে উপকৃত হয়। ইন্ডিয়ান ব্যাংক বিশেষ ৪০০ দিনের FD স্কিমে সুপার সিনিয়র সিটিজেনদের সর্বোচ্চ ৮.০৫% সুদের হার অফার করে থাকে।




