ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (BOI) গ্রাহকদের জন্য রয়েছে বিরাট সুখবর! 1 অগাস্ট থেকে ফিক্সড ডিপোজিটের সুদের হার বৃদ্ধি করল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। 180 দিন এবং এক বছরের কম সময়ের মধ্যে মেয়াদ সহ স্বল্প-মেয়াদী এবং মধ্য-মেয়াদী ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধি করল ভারতের এই জনপ্রিয় পাবলিক সেক্টর ব্যাঙ্ক। 666 দিনের ফিক্সড ডিপোজিটে বার্ষিক সর্বোচ্চ 8.10 শতাংশ সুদের হার দিচ্ছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বিশেষভাবে নন কলেবল ডিপোজিট স্কিমের অধীনে সুপার সিনিয়র সিটিজেনদের জন্য চালু করা হয়েছে।
180 দিন থেকে 1 বছরের কম সময়ের জন্য 3 কোটি টাকার কম ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার বাড়িয়ে 6.00 শতাংশ করেছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। পাশাপাশি, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 180 দিন থেকে 210 দিনের জন্য 3 কোটি থেকে 10 কোটি টাকার কম ফিক্সড ডিপোজিটের জন্য সুদের হার বাড়িয়েছে 6.50 শতাংশ। আর 211 দিন থেকে 1 বছরের কম সময়ের জন্য 6.75 শতাংশ সুদ মিলবে বলে জানা গিয়েছে।
সুপার সিনিয়র সিটিজেনদের ডিপোজিটের উপর 0.65 শতাংশ অতিরিক্ত সুদের হার প্রদান করা হয়। 6 মাস বা তার বেশি মেয়াদের মেয়াদী ফিক্সড ডিপোজিটের জন্য 3 কোটি টাকার নিচে সিনিয়র সিটিজেনদের ডিপোজিটের উপর 0.50 শতাংশ হার দেওয়া হয়। বর্তমানে ‘666 দিন – ফিক্সড ডিপোজিট’ স্কিম চালাচ্ছে ব্যাঙ্কটি। সাধারণ জনগণ সহ সকল গ্রাহকদের জন্য সর্বোচ্চ 7.30 শতাংশ সুদের হার প্রদান করা হয়।
ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ফিক্সড ডিপোজিট শুরু করার জন্য স্থানীয় ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখায় যেতে পারেন কিংবা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (BOI) ওমনি নিও অ্যাপ/ইন্টারনেট ব্যাঙ্কিং ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। আপডেট করা সুদের হার আগামী 1 অগাস্ট, 2024 থেকে কার্যকর হবে।
Article By – আস্তিক ঘোষ






