Article By – আস্তিক ঘোষ

FD-এ বিনিয়োগ করার সময় সবচেয়ে আগে দেখা হয় বিভিন্ন ব্যাঙ্কের দেওয়া সর্বোচ্চ সুদের হার কত। সাধারণ নিয়ম অনুসারে, ব্যাঙ্কগুলি দীর্ঘমেয়াদী ডিপোজিটের জন্য উচ্চ সুদের হার এবং স্বল্প সময়ের জন্য কম হারে সুদ দিয়ে থাকে। উদাহরণস্বরূপ, একটি পাঁচ বছরের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার এক বছরের ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে সুদের হারে থেকে অনেক বেশি হবে। তবে মুষ্টিমেয় কিছু ব্যাঙ্ক সাধারণত নির্দিষ্ট টেনার ফিক্সড ডিপোজিট অফার করে। ব্যাঙ্কগুলি কিছু বিশেষ সুদের হার অফার করে গ্রাহকদের।
ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 333 দিনের জন্য একটি ফিক্সড ডিপোজিট (FD) স্কিম চালু করেছে। এটি ইউনিয়ন সুমবৃদ্ধি নামে পরিচিত। এই ফিক্সড ডিপোজিট স্কিমের আওতায় আমানতকারীদের 8.15 শতাংশ পর্যন্ত সুদ দেয় ইউনিয়ন ব্যাঙ্ক। এই স্কিমে সর্বনিম্ন জমার পরিমাণ হল 1,000 এবং সর্বাধিক হল 3 কোটি টাকা৷ এক্ষেত্রে সাধারণ নাগরিকদের জন্য সুদের হার হবে 7.4 শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য 7.90 শতাংশ এবং সুপার সিনিয়র সিটিজেনদের জন্য 8.15 শতাংশ হারে সুদ দেওয়া হবে।
ফিক্সড ডিপোজিটের সুদ গণনা করা হবে, ত্রৈমাসিক চক্রবৃদ্ধি হারে এবং অর্ধ-বার্ষিক ব্যবধানে জমা অ্যাকাউন্টে জমা করা হবে। আমানতের সুদ মেয়াদপূর্তির সময়ে আসল অর্থের সঙ্গে পরিশোধ করা হবে। ফিক্সড ডিপোজিট প্রি-ক্লোজারের ক্ষেত্রে প্রযোজ্য হারের থেকে 1 শতাংশ কম ব্যাঙ্ক দেওয়া হবে।




