Article By – সুনন্দা সেন

ভারতের আর্থিক খাতে আবারও আলোচনায় উঠে এসেছে গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটি বড় NBFC-র কী ব্যাংক হওয়া জরুরি? আর এই প্রশ্নের কেন্দ্র বিন্দুতে রয়েছেন বাজাজ ফিনসার্ভ ও বাজাজ ফাইন্যান্সের চেয়ারম্যান সঞ্জীব বাজাজ এবং নিয়ন্ত্রক সংস্থা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI)। সাম্প্রতিক প্রকাশিত সঞ্জীব বাজারের মন্তব্য স্পষ্ট করে যে বাজাজ ফাইন্যান্সের দ্রুত বৃদ্ধির জন্য ব্যাংকিং লাইসেন্স অপরিহার্য নয়। তাঁর মতে, বর্তমান NBFC কাঠামোর মধ্যেই সংস্থাটি কার্যকরভাবে কাজ করছে এবং গ্রাহকদের পরিষেবা প্রদানে সক্ষমও।
সাথে জানা যায় যে ডিজিটাল প্রযুক্তি, ডেটা অ্যানালিটিক্স ও শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে বাজাজ ফাইন্যান্স ইতিমধ্যেই অনেক ব্যাংকের সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করছে। তিনি আরও বলেন, ব্যাংক হলে আমানতের সুবিধা মিললেও তার সঙ্গে আসে কঠোর নিয়ন্ত্রক শর্ত, উচ্চতর মূলধন প্রয়োজন এবং অতিরিক্ত কমপ্লায়েন্সের চাপ। সঞ্জিব বাজাজ জানিয়েছেন যে বড় কর্পোরেট গ্রুপকে ব্যাংক করার অনুমতি নেই।
তাই সংস্থা NBFC হিসেবে ঋণ সম্প্রসারণ, ডিজিটাল লোনিং এবং গ্রাহক বেস বৃদ্ধিতে মনোযোগ দিচ্ছে। RBI গভর্নর সঞ্জয় মালহোত্রা স্পষ্টভাবে বলেছেন যে বড় কর্পোরেট বা তাদের NBFC‑কে ব্যাংকিং লাইসেন্স দেওয়া হবে না। এই নীতি ডিপোজিটরদের নিরাপত্তা এবং দেশের ব্যাংকিং স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য। বর্তমানে কোনো পরিবর্তন পরিকল্পনা নেই, তাই NBFC‑কে ব্যাংকে রূপান্তর করা এখনই সম্ভব নয়।




