buzywithinfoBuzy With Info
Everything About Business
Bank

দীপাবলি থেকে নভেম্বরের পুরো মাসে কবে কবে বন্ধ থাকবে দেশের প্রত্যেক রাজ্যের ব্যাংক? বিবরণ এবং ছুটির তালিকায় চোখ রাখুন

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

দীপাবলির আগে আজ (২৯ অক্টোবর,২০২৪) অর্থাৎ ধনতেরাসের দিন, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে ছুটির তালিকা অনুসারে দেশের সকল প্রান্তের ব্যাংক খোলা রয়েছে। অর্থাৎ দীপাবলির প্রথম দিনে ব্যাংকের কর্মচারীদের ছুটি নেই। প্রকৃত পক্ষের ব্যাংকের ছুটির তালিকা অণুযায়ী নির্দিষ্ট রাজ্যে ৩১ অক্টোবর, ১ নভেম্বর এবং ২ নভেম্বরে ব্যাংক ছুটি থাকবে। এরবাদে আমরা আলোচনা করবো ২০২৪ সালের নভেম্বর মাসের কোন তারিখ ব্যাংক বন্ধ থাকবে সেই বিষয়। তার আগে দেখে নেওয়া যাক, উপরে উল্লেখিত তিনটি তারিখে ব্যাংক বন্ধ থাকার কারণ কী কী? –

8 3
  • ৩১ অক্টোবর, ২০২৪ / বৃহস্পতিবার:  দীপাবলি, কালীপূজা, সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন এবং নরকা চতুর্দশী। 
  • ১ নভেম্বর, ২০২৪ / শুক্রবার:  যে রাজ্যগুলি দীপাবলির অমাবস্যায় লক্ষী পূজা করে, দীপাবলি, কুটা এবং কন্নড় রাজজ্যোৎসব পালন করে। তাই একটি ব্যাংক ছুটি পাবে।
  • ২ নভেম্বর, ২০২৪ / রবিবার:  কিছু রাজ্যে দীপাবলি, কালিপদ্যামী, গোবর্ধন পূজা এবং বিক্রম সংবত নববর্ষের জন্য ব্যাংক ছুটি থাকবে। 

উপরের তিনটি তারিখের মধ্যে ৩১ অক্টোবর, ২০২৪-এ কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলার ব্যাংকগুলি বন্ধ থাকবে। আর পরের মাসে অর্থাৎ নভেম্বর মাসে কলকাতা ব্যাংকগুলি ৭ নভেম্বর, ২০২৪-এ ছট পূজা এবং ১৫ নভেম্বর, ২০২৪-এ গুরু নানকজয়ন্তী / কার্তিক পূর্ণিমা / রাস পূর্নিমার জন্য ব্যাংক বন্ধ থাকবে। পাশাপাশি চলুন দেখে নেওয়া যাক নভেম্বর মাসে অন্যান্য রাজ্যের ব্যাংকগুলির ছুটির তালিকা:-

  • ১ নভেম্বর এবং ২ নভেম্বর, ২০২৪ দীপাবলি এবং লক্ষীপূজোর জন্য বেশকিছু রাজ্যের ব্যাংক ছুটি থাকবে। 
  • ৭ এবং ৮ তারিখ ছট পূজার জন্য বন্ধ থাকবে। 
  • ১৫ তারিখ গুরুনানকের জন্ম জয়ন্তী / কার্তিক পূর্ণিমা বা রাসের জন্য ব্যাংক বন্ধ। 
  • ১৮ তারিখ কনকদাস জয়ন্তী। 
  • ২৩ তারিখ সেং কুটস্নেম। 
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading