buzywithinfoBuzy With Info
Everything About Business
Bank

রেকারিং ডিপোজিটে উচ্চ সুদের হার অফার করছে পাবলিক সেক্টরের ব্যাংকগুলি! পাঁচ বছরের RD- তে কত টাকা রিটার্ণ দিচ্ছে?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

দেশের সাধারণ মানুষদের কাছে বিনিয়োগের অন্যতম এবং বিশ্বস্ত বিকল্প হল ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা FD। পাশাপাশি একই ভাবে জনপ্রিয় ব্যাংক এবং পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট বা RD। যে কারণে দেশের স্মল ফিন্যান্স ব্যাংক, সরকারি এবং বেসরকারি ব্যাংকগুলি RD তে সর্বোচ্চ সুদের হার অফার করে থাকে। এছাড়া ব্যাংক FD- র মতো ব্যাংকের RD- তে গ্রাহকদের আকৃষ্ট করার জন্য সুদের হার পরিবর্তিত করে থাকে। আজকে আমরা প্রথমে আলোচনা করবো পাবলিক সেক্টরের বা সরকারি ব্যাংকগুলির রেকারিং ডিপোজিটের সুদের হার নিয়ে। 

11
  • সরকারি ব্যাংকগুলির ৫ বছরের রেকারিং ডিপোজিটে সুদের হার হল:-
ব্যাংকের নামRD সুদের হার
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI)৬.৫০%
ICICI ব্যাং, HDFC ব্যাংক৭%
কোটাক মহিন্দ্রা ব্যাংক৬.২০%
অ্যাক্সিস ব্যাংক৭%
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB)৬.৫৫%
ব্যাংক অফ বরোদা (BOB)৬.৫০%
IDBI ব্যাংক৬.৫০%
ব্যাংক অফ ইন্ডিয়া৬%
কানারা ব্যাংক৬.৭০%
ইন্ডিয়ান ওভারসিস ব্যাংক৬.৫০%
ইনিয়ন ব্যাংক৬.৫০%
ইয়েস ব্যাংক৭.২৫%
ইন্ডিয়ান ব্যাংক৬.২৫%
ইউকো ব্যাংক৬.২০%

যদি কোনো বিনিয়োগকারী SBI- এর RD তে ৫ বছরের জন্য প্রতি মাসে ৩০০০ টাকা জমা করেন, তখন তিনি ৬.৫০% সুদের হারে পাঁচ বছর পর মোট ১,৮০,০০০ টাকা বিনিয়োগ করবেন। আর বিনিয়োগকারী সুদে – আসলে ২,১২,৯৭২ টাকা রিটার্ণ পাবেন। জানিয়ে রাখা ভালো SBI- এর রেকারিং ডিপোজিটে সর্বনিম্ন ১০০ টাকা বিনিয়োগ করতে পারবেন এবং সর্বোচ্চ ১.৫০ লক্ষ টাকা। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading