buzywithinfoBuzy With Info
Everything About Business
BOB

উৎসব ডিপোজিট বন্ধ হতে না হতে নতুন FD স্কিম চালু করলো ব্যাংক অফ বরোদা, স্কিমের নাম এবং নতুুন সুদের হারের বিষয় জানতে চোখ রাখুন

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

রাষট্রায়ত্ত ব্যাংক ‘ব্যাংক অফ বরোদা’ (BOB) ৭এপ্রিল, ২০২৫-এ ঘোষণা করে যে তারা ফিক্সড ডিপোজিটের সুদের হার পরিবর্তিত করেছে। প্রেস রিলিজ অনুযায়ী, ব্যাংকটি নতুন FD অপশান ‘BOB স্কয়ার ড্রাইভ ডিপোজিট’ লঞ্চ করেছে। ৩ কোটি টাকার কম মূল্যের ডিপোজিটের ক্ষেত্রে নতুন সুদের হার এবং নতুন FD স্কিম ৭এপ্রিল, ২০২৫ (সোমবার) থেকে কার্যকর হয়েছে। এর পাশাপাশি জানা যাচ্ছে যে, BOB তার স্পেশাল উৎসব স্কিম বন্ধ করে দিয়েছে। 

10

‘BOB স্কয়ার ড্রাইভ ডিপোজিট’- এর বিনিয়োগের মেয়াদ হলো ৪৪৪ দিন। স্কিমটি সাধারণ নাগরিকদের বার্ষিক ৭.১৫%, প্রবীণ নাগরিকদের বার্ষিক ৭.৬৫% এবং অতি-প্রবীণ নাগরিকদের বার্ষিক ৭.৭৫% সুদের হার অফার করছে। এদিকে ব্যাংকটি সাধারণ নাগরিকদের FD-তে ৪.২৫% থেকে ৭.৫০% এবং প্রবীণ নাগরিকদের FD-তে ৪.৭৫% থেকে ৭.৬৫% পর্যন্ত সুদের হার অফার করছে। আর BOB-এর ফিক্সড ডিপোজিটের সময়সীমা ৭দিন থেকে ১০ বছরের বেশি আসুন তবে তালিকার সাহায্যে ব্যাংক অফ বরোদার পরিবর্তীত সুদের হারের বিষয় জেনে নেওয়া যাক:

ফিক্সড ডিপোজিটের মেয়াদসাধারণ নাগরিকপ্রবীণ নাগরিক
৭ থেকে ১৪ দিন৪.২৫%৪.১৫%
১৫ থেকে ৪৫ দিন৪.৫%৫%
৪৬ থেকে ৯০ দিন৫.৫%৬%
৯১ থেকে ১৮০ দিন৫.৬%৬.১০%
১৮১ থেকে ২১০ দিন৫.৭৫%৬.২৫%
২১১ থেকে ২৭০ দিন৬.২৫%৬.৭৫%
২৭১ দিন থেকে ১ বছরের কম৬.৫%৭%
১ বছর৬.৮৫%৭.৩৫%
১ বছরের বেশি থেকে ৪০০ দিন৭%৭.৫০%
৪০১ দিন থেকে ২ বছর (৪৪৪ দিন বাদে)৭%৭.৫০%
২ বছরের বেশি থেকে ৩ বছর৭.১৫%৭.৬৫%
৩ বছরের বেশি থেকে ৫ বছর৬.৮%৭.৪০%
৫ বছরের বেশি থেকে ১০ বছর৬.৫%৭.৫০%
১০ বছরের বেশি৬.২৫%৬.৭৫%
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading