buzywithinfoBuzy With Info
Everything About Business
Bank

অক্টোবরে 15 দিন বন্ধ ব্যাঙ্ক! কোন কোন দিন খোলা থাকবে না ব্রাঞ্চ?

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

অক্টোবরে 15 দিন ধরে বন্ধ ব্যাঙ্ক। জাতীয় এবং আঞ্চলিক ছুটি মিলিয়ে ভারত জুড়ে ব্যাঙ্কগুলি 15 দিনের জন্য বন্ধ থাকবে। দুর্গাপুজো, দীপাবলি এবং দশেরার মতো উৎসব রয়েছে দেশ জুড়ে। তাই জাতীয় ছুটি ছাড়াও আঞ্চলিকভাবে বন্ধ থাকবে ব্যাঙ্ক। আগে থেকে সেরে রাখুন ব্যাঙ্কের কাজ। ছুটির দিনগুলি ছাড়াও, রবিবার এবং প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার বন্ধ থাকে ব্যাঙ্ক।

July 18 New in article ads By Sir 1

প্রতি বছর ব্যাঙ্ক ছুটির একটি বার্ষিক তালিকা জারি করে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। জাতীয় উৎসব, আঞ্চলিক উৎসব, জাতীয় ছুটির দিন এবং সপ্তাহান্তে ব্যাঙ্ক বন্ধের তালিকা দেওয়া থাকে সেখানে। তাই দেরি না করে জেনে নিন, অক্টোবর 2024-এ ব্যাঙ্ক ছুটির সংক্ষিপ্ত বিবরণ।

অক্টোবর মাসের ব্যাঙ্ক ছুটির দিন :

1 অক্টোবর: জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনের কারণে ছুটি।
2 অক্টোবর: মহাত্মা গান্ধী জয়ন্তী/মহালয়া।
3 অক্টোবর: শারদীয়া নবরাত্রি এবং মহারাজা অগ্রসেন জয়ন্তী।
6 অক্টোবর: রবিবার সাপ্তাহিক ছুটি।
10 অক্টোবর : মহা সপ্তমী/দুর্গা পূজা/দশেরা।
11 অক্টোবর: দশেরা (মহাষ্টমী/মহানবমী)/আয়ুধা পুজো/দুর্গা পুজো/দুর্গা অষ্টমী ।
12 অক্টোবর: দশেরা (মহানবমী/বিজয়াদশমী)/দুর্গাপুজো এবং দ্বিতীয় শনিবার।
অক্টোবর 13: রবিবার সাপ্তাহিক ছুটি।
14 অক্টোবর: গ্যাংটকে দুর্গাপুজো এবং দশেরা।
16 অক্টোবর: লক্ষীপুজো (আগরতলা, কলকাতা)।
17 অক্টোবর: মহর্ষি বাল্মীকি জয়ন্তী/কাটি বিহু।
20 অক্টোবর: রবিবার জাতীয় ছুটি।
26 অক্টোবর: যোগদান দিবস (জম্মু ও কাশ্মীর) এবং চতুর্থ শনিবার।
27 অক্টোবর : সাপ্তাহিক ছুটি (রবিবার)।
31 অক্টোবর: দীপাবলি/কালী পূজা/সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন/নরক চতুর্দশী। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading