Article By – সুনন্দা সেন

ফিক্সড ডিপোজিট বা FD হল বিনিয়োগের অন্যতম নিরাপদ বিকল্প। যা নিশ্চিত রিটার্ন প্রদান করে। FD আয়কর আইনের ধারা ৮০ সি (80C)-এর অধীনে আয়ের উপর কর সংরক্ষণ করার অনুমতি দেয়। FD-তে বিনিয়োগের নূন্যতম সীমা ব্যাংকের ভিত্তিতে পরিবর্তিত হয়। সাধারণত FD-এর ৭দিন থেকে সর্বোচ্চ ১০ বছরের হয়। তবে আজকে আমরা দেশের প্রথমসারির জনপ্রিয় ব্যাংকগুলির ১ থেকে ৩ এবং ৫ বছরের FD মেয়াদে প্রবীণ নাগরিকদের অফার করা সুদের হারের বিষয় আলোচনা করবো। তবে চলুন বেশি দেরি না করে ব্যাংকের তালিকায় চোখ বুলিয়ে নেওয়া যাক। –
- স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI): ব্যাংকটি প্রবীণ নাগরিকদের এক বছরের FD-তে ৭.৩০% সুদের হার অফার করে। আর ৩ বছর এবং ৫ বছরে FD তে যথাক্রমে ৭.২৫% এবং ৭.৫০% সুদের হার অফার করে।
- ব্যাংক অফ বরোদা (BOB): BOB প্রবীণ নাগরিকদের একবছর, তিনবছর এবং ৫ বছরের FD-তে যথাক্রমে ৭.৩০%, ৭.২৫% এবং ৬.৭৫% সুদের হার অফার করে।
- পাঞ্জাব ন্যাশানাল ব্যাংক (PNB): সরকারি ব্যাংকটি প্রবীণ নাগরিকদের একবছর, তিনবছর এবং পাঁচ বছরের FD-তে যথাক্রমে ৭.৩০%, ৭.৫০% এবং ৭% সুদের হার অফার করে থাকে।
- অ্যাক্সিস ব্যাংক: প্রথম সারির ব্যাংকটি প্রবীণ নাগরিকদের একবছর, তিনবছর এবং পাঁচবছরের FD-তে যথাক্রমে ৭.২০%, ৭.৬০% এবং ৭.৭৫% সুদের হার অফার করে থাকে।
5. ICICI ব্যাংক: ব্যাংকটি প্রবীণ নাগরিকদের একবছর, তিনবছর এবং পাঁচবছরের FD-তে যথাক্রমে ৭.২০%, ৭.৫০% এবং ৭.৫% সুদের হার অফার করে থাকে।




