Article By – সুনন্দা সেন

মার্চ মাসের প্রথম সপ্তাহেই দেশজুড়ে উৎসবের রঙ। হোলি, দোল যাত্রা, ধুলেটি এবং ইয়াওসাং উদযাপনকে ঘিরে ২ মার্চ থেকে ৮ মার্চ পর্যন্ত বিভিন্ন রাজ্যে ব্যাংক পরিষেবায় প্রভাব পড়তে চলেছে। ইতিমধ্যেই পূর্ণ ছুটির ক্যালেন্ডার প্রকাশ করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI)। উৎসবের মরশুমে সাধারণ মানুষের ব্যাংকিং পরিষেবা নিয়ে যাতে বিভ্রান্তি না তৈরি হয়, তার জন্য আগাম ছুটির তালিকা জানানো হয়েছে। মার্চের প্রথম সপ্তাহে বিভিন্ন রাজ্যে আলাদা আলাদা দিনে ব্যাংক বন্ধ থাকবে। কারণ উৎসবগুলির তারিখ ও গুরুত্ব রাজ্যভেদে ভিন্ন।
তবে গ্রাহকদের জন্য স্বস্তির খবর হলো, অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, ATM পরিষেবা এবং UPI লেনদেন স্বাভাবিকভাবেই চালু থাকবে। ডিজিটাল লেনদেনে কোনও বাধা থাকার কথা নয়। তবুও যাদের বড় অঙ্কের লেনদেন, ডিমান্ড ড্রাফট, চেক ক্লিয়ারেন্স বা শাখা-সংক্রান্ত জরুরি কাজ রয়েছে, তাঁদের আগেভাগে সেরে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, মার্চ মাসে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ উৎসব রয়েছে, যার ফলে মাসজুড়ে বিভিন্ন দিনে ব্যাংকিং পরিষেবায় আংশিক প্রভাব পড়তে পারে। তাই গ্রাহকদের উচিত নিজ নিজ রাজ্যের নির্দিষ্ট ছুটির তালিকা দেখে পরিকল্পনা করা।
চলুন ছুটির তালিকায় চোখ রাখা যাক,–
| ছুটির তারিখ | ছুটির কারণ | অঞ্চলের নাম |
| ২ মার্চ,২০২৬ | হলিকা দহন | লখনউ এবং কানপুর |
| ৩ মার্চ, ২০২৬ | দোলযাত্রা বা হোলি | বেলাপুর, মুম্বাই এবং নাগপুর (মহারাষ্ট্র), ভোপাল (মধ্যপ্রদেশ), দেরাদুন (উত্তরাখণ্ড), গুয়াহাটি (আসাম), হায়দ্রাবাদ (তেলেঙ্গানা), জয়পুর (রাজস্থান), কলকাতা (পশ্চিমবঙ্গ), লখনউ (ইউপি), পানাজি (গোয়া), পাটনা (বিহার), রাঁচি (ঝাড়খণ্ড), তিরুভনপুর প্রদেশ (বিহার)। |
| ৪ মার্চ, ২০২৬ | হোলির দ্বীতিয় দিন | আগরতলা (ত্রিপুরা), আহমেদাবাদ (গুজরাট), আইজল (মিজোরাম), ভুবনেশ্বর (ওড়িশা), চণ্ডীগড় (হরিয়ানা/পাঞ্জাব), দেরাদুন (উত্তরাখণ্ড), গ্যাংটক (সিকিম), ইম্ফল (মণিপুর), ইটানগর (অরুণাচল প্রদেশ), জম্মু (জম্মু ও কাশ্মীর), কানপুর ও লখনউ (উত্তরাখণ্ড), দিল্লি (উত্তরাখণ্ড), নিউইয়র্ক (উত্তরপুর)। (ছত্তিশগড়), রাঁচি (ঝাড়খণ্ড), শিলং (মেঘালয়) এবং সিমলা (হিমাচল প্রদেশ)। |
| ৮ মার্চ, ২০২৬ | সাপ্তাহিক ছুটি | দেশের সমগ্র ব্যাংক |




