New Credit Card Rules 2024: আপনি যদি Credit Card ব্যবহার করেন তবে এই খবরটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। মে মাস শেষ হতে চলেছে। আগামী মাসে অর্থাৎ জুনে Credit Card এর নিয়মে অনেক পরিবর্তন আসতে চলেছে। এর সরাসরি প্রভাব পড়বে Credit Card ব্যবহারকারীদের ওপর। কিছু ব্যাঙ্ক এবং কার্ড ইস্যুকারী তাদের ক্রেডিট কার্ড সম্পর্কিত চার্জ, ফি এবং নিয়মে পরিবর্তন করেছে।
ক্রেডিট কার্ড ধারকদের এই পরিবর্তনগুলি সম্পর্কে সচেতন হওয়া গুরুত্বপূর্ণ, যাতে তারা ব্যাঙ্ক বা কার্ড কোম্পানির নতুন চার্জ এবং নিয়মগুলি অনুসরণ করতে পারে৷ এই মাসে যে প্রধান ব্যাঙ্কগুলি তাদের ক্রেডিট কার্ডের নিয়ম পরিবর্তন করেছে তার মধ্যে রয়েছে ব্যাঙ্ক অফ বরোদা, ইয়েস ব্যাঙ্ক, IDBI ব্যাঙ্ক এবং HDFC ব্যাঙ্ক৷ ক্রেডিট কার্ডের নিয়মে কী কী বদল আসছে তা নিচে জানুন।
ব্যাঙ্ক অফ বরোদা তার BOBCARD One সহ-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডে সুদের হার এবং বিলম্বে পেমেন্ট ফি বাড়িয়েছে। এই বর্ধিত হার 26 জুন, 2024 থেকে কার্যকর হবে। এই তথ্য ওয়েবসাইটে দেওয়া আছে। ব্যবহারকারীরা যদি নির্ধারিত তারিখের মধ্যে বকেয়া অর্থের পুরো টাকা প্রদান করে, তাহলে তাদের কাছ থেকে কোনও ফি নেওয়া হবে না।

IDFC ফার্স্ট ব্যাঙ্ক জানায়, যখন ক্রেডিট কার্ডের মাধ্যমে ইউটিলিটি বিল পেমেন্টের মোট পরিমাণ 20,000 টাকার বেশি হয়, তখন 1 শতাংশ + GST অতিরিক্ত চার্জ আরোপ করা হবে। এই ইউটিলিটি চার্জ ফার্স্ট প্রাইভেট ক্রেডিট কার্ড, LIC ক্লাসিক ক্রেডিট কার্ড এবং LIC সিলেক্ট ক্রেডিট কার্ডে প্রযোজ্য হবে না।
ক্রেডিট কার্ডের নিয়মের পাশাপাশি বিনিয়োগের সব নিয়ম জানাও খুব গুরুত্বপূর্ণ। তা না জানলে ভালো লাভ পাওয়া সম্ভব নয়। আর এজেন্ট বা অন্যের কথায় নয়। এখন নিজেই জেনে নিন সেরা বিনিয়োগের সুযোগগুলি। আজই Enroll করুন আমাদের Government Scheme Course -এ।
সরকারি প্রকল্পের কোর্স
Article By – আস্তিক ঘোষ




