buzywithinfoBuzy With Info
Everything About Business
Bank

আগস্ট মাসে ফিক্সড ডিপোজিট রেট নিয়ে বড়ো আপডেট! PSU ব্যাংকগুলি কত করে সুদের হার অফার করছে?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

গত দুই মাসে ভারতের বেশ কয়েকটি পাবলিক সেক্টর ব্যাংক তাদের ফিক্সড ডিপোজিটের সুদের হার সামঞ্জস্য করেছে। আর PSU ব্যাংক হল সেই সকল দেশীয় ব্যাংক যাদের মূলধনের বড় অংশ অর্থাৎ প্রায় ৫০% স্টেক সরকার হোল্ড করে থাকে। এমনি কিছু ব্যাংক। যথা– ব্যাংক অফ ইন্ডিয়া (BOI), ইউনিয়ন ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB) এবং অন্যান্য ব্যাংকগুলি আগস্ট মাসে তার সুদের হার সংশোধন করেছে।

6

আজ আমরা ৬টি ব্যাংকের সর্বোচ্চ সুদের হারের বিষয় জানবো। পাশপাশি ব্যাংকগুলি ১বছর, ৩বছর এবং ৫ বছরের FD- তে কত সুদের হার করে জানবো, তবে আজ কেবল সাধারণ গ্রাহকদের সুদের হার নিয়ে আলোচনা হবে। 

  1. স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI):  ৪৪৪ দিনের ফিক্সড ডিপোজিট সর্বোচ্চ ৭.২৪% সুদের হার অফার করে। এছাড়া ১ বছর, ৩ বছর এবং ৫ বছরে FD- তে যথাক্রমে ৬.৮%, ৬.৭৪% এবং ৬.৫% সুদের হার অফার করে। 
  1. ব্যাংক অফ ইন্ডিয়া (BOI):  এই ব্যাংক ৬৬৬ দিনের FD- মেয়াদে সর্বোচ্চ ৭.৩০% সুদের হার অফার করে। এমনি BOI ১বছর, ৩বছর এবং ৫ বছরের FD- তে যথাক্রমে ৬.৮০%,৬.৫০% এবং ৬% সুদের হার অফার করে। 
  1. ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া (UBI):  এই PSU ব্যাংক ৩৩৩ দিনের FD সর্বোচ্চ ৭.৪০% সুদের হার অফার করে। এছাড়া ইউনিয়ন ব্যাংক ১ বছর, ৩ বছর ও ৫ বছরের FD- তে যথাক্রমে ৬.৮০%, ৬.৭০% এবং ৬.৫০% সুদের হার অফার করে থাকে। 
  1. ব্যাংক অফ বরোদা (BOB):  সরকারি ব্যাংকটি গ্রাহকদের ৩৯৯ দিনের FD মেয়াদে ৭.২৫% সুদের হার অফার করে। এছাড়া ১বছর, ৩ বছর এবং ৫ বছরের FD- তে ব্যাংকটি যথাক্রমে ৬.৮৫%, ৭.১৫% এবং ৬.৫০% সুদের হার অফার করে। 
  1. সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া (CBI):  এই ব্যাংক ৪৪৪ দিনের FD তে সর্বোচ্চ ৭.৩০% সুদের হার অফার করে থাকে। এছাড়া PSU ব্যাংকটি ১‍ বছর, ৩ বছর এবং ৫ বছরে FD- তে ৬.৮৫%, ৬.৫০% এবং ৬.৫০% সুদের হার অফার করে।
New in article ads By Sir

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB):  এই জনপ্রিয় সরকারি ব্যাংকটি সর্বোচ্চ সুদ ৭.২৫% প্রদান করে ৪০০ দিনে FD- তে, এছাড়া PNB ১ বছর, ৩ বছর এবং ৫ বছরের FD- তে ৬.৭৫%, ৭% এবং ৬.৫০% হারে সুদ অফার করে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading