buzywithinfoBuzy With Info
Everything About Business
rupe notfig

2000 টাকার নোট নিয়ে বড় আপডেট! কী বলছে রিজার্ভ ব্যাঙ্ক?

বৃহস্পতিবার 2,000 টাকার নোটের একটি আপডেট দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে যে, 97.92 নোট ব্যাঙ্ক এ ফিরে এসেছে। শুধুমাত্র বাজার থেকে সরিয়ে দেওয়া 7,409 কোটি টাকার নোট এখনও মানুষের কাছে রয়ে গিয়েছে। 2023 সালের 19 মে,বাজার থেকে 2,000 টাকার নোট প্রত্যাহারের ঘোষণা করেছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

July 18 New in article ads By Sir 1

2019 সালের 19 মে পর্যন্ত সেই সময়ে প্রচলিত 2,000 টাকার ব্যাঙ্ক নোটের মোট মূল্য ছিল 3.56 লক্ষ কোটি টাকা। 2024 এর 31 জুলাইয়ে তা 7,409 কোটি টাকা কমেছে। একই ভাবে 2023 সালের 19 মে পর্যন্ত প্রচলিত 2,000 টাকার নোটের 97.92 শতাংশ ফেরত দেওয়া হয়েছে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

 2,000 টাকার ব্যাঙ্ক নোট জমা বা বিনিময় করার সুবিধাটি দেশের সমস্ত ব্যাঙ্ক শাখায় উপলব্ধ ছিল 2023 সালের 7 অক্টোবর পর্যন্ত।  2023 সালের 19 মে থেকে বাতিল করা 2,000 টাকার ব্যাঙ্ক নোট পরিবর্তন করার সুবিধা পাওয়া যাচ্ছে রিজার্ভ ব্যাঙ্কের 19টি ইস্যু অফিসে। 2023 সালের 9 অক্টোবর থেকে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দেওয়ার জন্য ব্যক্তি এবং সংস্থার কাছ থেকে 2,000 টাকার ব্যাঙ্ক নোট গ্রহণ করছে RBI-এর ইস্যু অফিসগুলি।

New in article ads By Sir 1

এছাড়াও, দেশের মধ্যে ভারতীয় পোস্টের মাধ্যমে RBI-এর যে কোনও ইস্যু অফিসে 2,000 টাকার নোট পাঠাচ্ছে দেশের মানুষ। তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা আছে এই টাকা। আহমেদাবাদ, বেঙ্গালুরু, বেলাপুর, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, গুয়াহাটি, হায়দ্রাবাদ, জয়পুর, জম্মু, কানপুর, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, পটনা এবং তিরুবনন্তপুরমে 19টি RBI অফিস ব্যাঙ্ক নোট জমা/বিনিময় করার প্রস্তাব দেওয়া হয়। 2016 সালের নভেম্বরে প্রচলিত 1000 এবং 500 টাকার নোট প্রত্যাহার করার পরে 2000 টাকার ব্যাঙ্ক নোট জারি করা হয়েছিল।

BWI 600 x 200

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading