buzywithinfoBuzy With Info
Everything About Business
Bank Of Baroda

গ্রাহকদের জন্য দারুণ সুযোগ নিয়ে এল BOB! কতদিনের স্পেশাল FD স্কিমে কত শতাংশ সুদের হার অফার করছে ব্যাংকটি?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতের প্রথম সারির ব্যাংক, জনপ্রিয় ব্যাংক অফ বরোদা বা BOB চালু করেছে ‘উৎসব ডিপোজিট স্কিম (Utsav Deposit Scheme)’। ৪০০ দিনের ছোট্ট মেয়াদী স্কিমে ব্যাংকটি উচ্চ সুদের হার অফার করছে। BOB-এর তরফ থেকে প্রকাশিত নোটিশ অনুযায়ী, ভারতীয় এই ব্যাংক উৎসব ডিপোজিটে সাধারণ গ্রাহকদের ৭.৩০%, প্রবীণ গ্রাহকদের ৭.৮০% অতি প্রবীণ গ্রাহকদের ৭.৯০ এবং নন-কলেবল ডিপোজিটে ৭.৯৬% পর্যন্ত সুদের হার অফার করছে। অবশ্য এই অফারটি ৩ কোটি টাকার নীচে ডিপোজিট করার ক্ষেত্রে উপলব্ধ। 

8 3

এছাড়াও ব্যাংক অফ বরোদা ৩-৫ বছরের মেয়াদী আমানত বা ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার ৩০ বেসিস পয়েন্ট বা bps বাড়িয়েছে। চলুন তবে স্পেশাল FD স্কিমের সাথে বর্তমানে BOB দ্বারা অফার করা ৩ কোটি টাকা পর্যন্ত আমানতের সুদের হারগুলির দিকেও নজর দেওয়া যাক:-

FD মেয়াদবার্ষিক সুদের হার
সাধারণ নাগরিকপ্রবীন নাগরিক
৭ থেকে ১৪ দিন৪.২৫%৪.৭৫%
১৫ থেকে ৪৫ দিন৪.৫০%৫%
৪৬ থেকে ৯০ দিন৫.৫০%৬%
৯১ থেকে ১৮০ দিন৫.৬০%৬.১০%
১৮১ থেকে ২১০ দিন৫.৭৫%৬.২৫%
২১১ দিন থেকে ২৭০ দিন৬.২৫%৬.৭৫%
২৭১ থেকে ১ বছরের কম সময়৬.৫০%৭%
১ বছর৬.৮৫%৭.৩৫%
১ বছরের বেশি থেকে ৪০০ দিন৭%৭.৫০%
৪০১ দিন থেকে ২ বছর৭%৭.৫০%
২ বছরের বেশি থেকে ৩ বছর৭.১৫%৭.৬৫%
৩ বছরের বেশি থেকে ৫ বছর৬.৮০%৭.৪০%
৫ বছরের বেশি থেকে ১০ বছর৬.৫০%৭.৫০%
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading