Article By – সুনন্দা সেন

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা SEBI-এর চেয়ারম্যান তুহিন কান্ত পান্ডে বৃহস্পতিবার অর্থাৎ আজ (৭মার্চ, ২০২৫) বক্তিতা দেওয়ার সময়, SEBI-এর বোর্ডের মধ্যে বিনিয়োগকারীদের স্বার্থের দ্বন্দের বিষয়ে স্বচ্ছতার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। তিনি আরও বলেন, ভারতের ক্যাপিটাল মার্কেট (পুঁজিবাজার)-এর স্থিতিশীলতা এবং বিশ্বাসযোগ্যতার জন্য আস্থা ও স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি স্বীকার করেছেন যে একটি সু-নিয়ন্ত্রিত বাজার বিনিয়োগকারীদের মধ্যে আস্থা জাগিয়ে তোলে। যা অব্যাহত প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পান্ডে দেশের ফাইন্যান্সিয়াল ল্যান্ডস্কেপে বিদেশী পোর্টফোলিও বিনিয়োগকারীদের বা FPIs-এর ভূমিকা নিয়েও আলোচনা করেন। তিনি স্বীকার করেন যে বিশ্বব্যাপী ঘটনাবলীগুলি দ্বারা FPI-গুলি প্রভাবিত হতে পারে। তিনি বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করার ক্ষেত্রে দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ভূমিকার কথাও উল্লেখ করেন। পান্ডে উল্লেখ করেন যে এই দেশীয় বিনিয়োগকারীরা বাজারে শূণ্যস্থান পূরণ করেছেন এবং টেকসই প্রবৃদ্ধিকে সমর্থন করার জন্য দেশীয় এবং বিদেশী, উভয় মূলধনের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। তিনি এও বলেন যে সংস্কারগুলিকে ‘বিগ ব্যাং’ হওয়ার প্রয়োজন নেই।
তুহিন কান্ত পান্ডে আরও উল্লেখ করেন যে গত দশকে SEBI-এর প্রচেষ্টা ভারতীয় কোম্পানিগুলিকে ক্যাপিটাল মার্কেটের মাধ্যমে উল্লেখযোগ্য তহবিল সংগ্রহে সাহায্য করেছে। যার গড় বার্ষিক পরিমাণ ২.৩ ট্রিলিয়ন রূপী। তিনি দেশীয় বিনিয়োগকারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণের দিকে ইঙ্গিত করেন, বিশেষ করে মিউচ্যুয়াল ফান্ডের মাধ্যমে, যেখানে বিনিয়োগ ২.৫ গুণ বৃদ্ধি পেয়েছে। তিনি আরও বলেন যে SEBI চারটি মূল স্তম্ভের উপর মনোনিবেশ অব্যাহত রাখবে, আর সেগুলি হল: ট্রাস্ট, স্বচ্ছতা, টিমওয়ার্ক এবং টেকনোলজি। কারণ এগুলি ভারতের প্রবৃদ্ধির জন্য দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি সহ আরও দক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক বাজার তৈরির দিকে কাজ করে।




