buzywithinfoBuzy With Info
Everything About Business
Untitled design 41

ইউপিআই (UPI ) লেনদেনে দিতে হবে চার্জ,জানালো RBI ! UPI ব্যবহারের পরিসংখ্যান জানেন কত? জানুন বিস্তারিত।

ভারতে UPI পেমেন্টের জনপ্রিয়তা দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। লেনদেনের বিভিন্ন মাধ্যম থাকলেও UPI এর মাধ্যমে লেনদেন অত্যন্ত সহজ। আর সকল UPI মাধ্যম গুলির মধ্যে Phone Pe এবং Google Pay-র বাজার সবথেকে ভালো রয়েছে। কারণ এই দুটো পেমেন্ট মাধ্যমের সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে। ভারতের UPI মার্কেটে শেয়ারের প্রায় ৮৪% শুধুমাত্র Phone Pe এবং Google Pay দখল করে রেখেছে। জানা যাচ্ছে, মার্চেন্ট ডিসকাউন্ট রেট আরোপের বিষয়ে RBI এবং NPCI দ্বারা একটি মিটিং ডাকা হয়েছিল।

2

যেখানে Phone Pe এবং Google Pay সহ ভারতের অন্যান্য ছোট UPI প্ল্যাটফর্মগুলিও অংশগ্রহণ করেছিল। এই বৈঠকে প্রবীণ নাগরিকদের জন্য UPI ব্যবস্থা আরও সহজ করার জন্য একটি প্রস্তাব আনা হয়েছে। এর সঙ্গে ইউপিআই পরিষেবা প্রদানকারীরা গ্রাহকের কাছ থেকে যে কোনো রকমের চার্জ নিচ্ছে না, সেই বিষয়েও মন্তব্য করা হয়েছে। এই আলোচনায় ছোট  ইউপিআই প্লাটফর্মগুলো প্রস্তাব করেছে যে ইউপিআই লেনদেন ফি বড় দোকানের ক্ষেত্রে বা মার্চেন্টদের ক্ষেত্রে অনুমোদিত হওয়া উচিত। যদিও আগেও প্রসঙ্গ উঠেছিল, তখন সরকার ইউপিআই লেনদেনের উপর কোন ধরনের ফি আরোপের পরিকল্পনা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। সেই সময় RBI ও স্পষ্টভাবে স্বীকার করেছিল যে ইউপিআই পেমেন্টে কোন ধরনের চার্জ আরোপ করা হবে না। সেই মতো এই বারেও RBI স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ইউপিআই পেমেন্টে এখনো পর্যন্ত কোন চার্জ আরোপের পরিকল্পনা নেই।

Your paragraph text 24

অবশ্য যে হারে UPI প্ল্যাটফর্মের ব্যবহার বাড়ছে, তাতে ভবিষ্যতে চার্জ আসতে পারে। বর্তমানে ভারতে ইউপিআই লেনদেন কিভাবে মাসের পর মাস বাড়ছে সেই পরিসংখ্যান চলুন দেখে নেওয়া যাক:

  • এপ্রিল ২০২৩ – ১৪.১৫ লক্ষ কোটি টাকা
  • মে ২০২৩ – ১৪.৮৯ লক্ষ কোটি টাকা
  • জুন ২০২৩ – ১৪.৭৫ লক্ষ কোটি টাকা
  • জুলাই ২০২৩ – ১৫.৩৩ লক্ষ কোটি টাকা
  • আগস্ট ২০২৩ – ১৫.৭৬ লক্ষ কোটি টাকা
  • সেপ্টেম্বর ২০২৩ – ১৫.৭৯ লক্ষ কোটি টাকা
  • অক্টোবর ২০২৩ – ১৭.১৫ লক্ষ কোটি টাকা
  • নভেম্বর ২০২৩ – ১৭.৩৯ লক্ষ কোটি টাকা
  • ডিসেম্বর ২০২৩ – ১৮.২৩ লক্ষ কোটি টাকা
  • জানুয়ারী ২০২৪ – ১৮.২১ লক্ষ কোটি টাকা
  • ফেব্রুয়ারি ২০২৪ – ১৮.২৮ লক্ষ কোটি টাকা
  • মার্চ ২০২৪ – ১৯.৭৮ লক্ষ কোটি টাকা

ফিক্সড ডিপোজিট ও রেকারিং ডিপোজিট নয়, বিনিয়োগ করুন Central Government schemes এ। বিনিয়োগ করার ক্ষেত্রে যেমন কোনো প্রকার ঝুঁকির সম্মুখীন হতে হয় না। তেমন প্রত্যেক মানুষের প্রয়োজনের উপর ভিত্তি করে ভারত সরকার স্কিম চালু করেছেন। এই যেমন ধরুন: কিষাণদের জন্যে, অপসর গ্রহণের পরের জীবনের জন্যে, মহিলাদের জন্যে, শিশু কন্যা সন্তানদের জন্য, কারিগরদের জন্যে, চাকুরিরত মানুষদের জন্য ইত্যাদি উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে Central Government schemes। আপনার জন্যে কোন স্কিমটি সঠিক এবং স্কিম গুলি কী কী সুবিধা দিচ্ছে [জানতে এক্ষুনি লিংকে ক্লিক করুন]।

5

Comment (1)

  • ?s=96&d=mm&r=g

    ভারতীয় ব্যাঙ্কে বড় সাইবার হামলা! 300টি পেমেন্ট সিস্টেম সাময়িকভাবে বন্ধ - Buzy With Info

    August 1, 2024

    […] পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) বুধবার গভীর রাতে একটি পাবলিক নোটিশ […]

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading