Article By – সুনন্দা সেন

নতুন মাস আগস্ট শুরু হয়েছে আজ থেকে। চলুন তবে জেনে নেওয়া যাক এই মাসে কোন কোন দিনগুলিতে দেশের ব্যাংক বন্ধ থাকবে। ছুটির তালিকা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা RBI প্রকাশ করলেও, রাজ্য সরকার বিশেষ দিনগুলিতে ছুটি ঘোষণা করার সুযোগ পায়। আর এই ছুটির দিনগুলিতে ব্যাংকের শাখা বন্ধ থাকে। যার ফলে ব্যাংকিং কার্যক্রম প্রভাবিত হয়। অবশ্য বর্তমানে অনলাইন ব্যাংকিং পরিষেবা উপলব্ধ রয়েছে, তবে সেক্ষেত্রে কিছু লেনদেন সীমা লক্ষ্য করা যায়। এমনকি ATM-এর ক্ষেত্রেও ব্যাংকের ছুটির দিনে পরিষেবায় ব্যাঘাত ঘটতে পারে।
ব্যাংকের ছুটি তিন ধরনের হয়। যথা, জাতীয় ছুটির দিনগুলি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে পালিত হয়। উৎসবের জন্য নির্দিষ্ট অঞ্চল বা সম্প্রদায়ের জন্য ছুটি এবং রাজ্য নির্দিষ্ট ছুটি। যা রাজ্য সরকার দ্বারা ঘোষণার সাথে রাজ্যের ভিত্তিতে পরিবর্তিত হয়। আর আগস্ট মাসের ব্যাংকের তালিকার কিছুটা এই প্রকারের –
| তারিখ | ইভেন্ট | অঞ্চল |
| ৩ আগস্ট | রবিবার | সকল রাজ্য |
| ৮ আগস্ট | তেন্ডং লো রুম ফাত | গ্যাংটক |
| ৯ আগস্ট | রাখী পূর্ণিমা | সকল রাজ্য |
| ১০ আগস্ট | রবিবার | সকল রাজ্য |
| ১৩ আগস্ট | পেট্রিয়ট ডে | মণিপুর রাজ্যের পঞ্চিম অঞ্চল (ইম্ফল) |
| ১৫ আগস্ট | স্বাধীনতা দিবস, জন্মাষ্টমী | সকল রাজ্য |
| ১৬ আগস্ট | জন্মাষ্টমি | আমেদাবাদ, ভোপাল, চেন্নাই, গ্যাংটক, জয়পুর, হায়দ্রাবাদ, লক্ষনৌ, জম্বু, কাশ্মির, পাটনা, রাঁচি, দেরাদুন, চন্ডিগড়, কানপুর, শ্রীনগর, শিলং প্রভৃতি রাজ্য। |
| ১৭ আগস্ট | রবিবার | সকল রাজ্য |
| ১৯ আগস্ট | মহারাজা বির বিক্রমের জন্মদিবস | আগরতলা |
| ২৩ আগস্ট | শনিবার | সকল রাজ্য |
| ২৪ আগস্ট | রবিবার | সকল রাজ্য |
| ২৫আগস্ট | শ্রীমন্ত শঙ্করদেবের তিরভাব তিথি | লৌহাটি |
| ২৭ আগস্ট | গণেশ চতুর্থী | নাগপুর, ভুবনেশ্বর, চেন্নাই, মুম্বাই, নাগপুর, হায়দ্রাবাদ, চেন্নাই, বেলাপুর, বেঙ্গালুরু। |
| ২৮ আগস্ট | গণেশ চতুর্থীর দ্বিতীয় দিন নুয়াখাই | ভুবনেশ্বর, পানাজি। |




