buzywithinfoBuzy With Info
Everything About Business
citibnk

দুশ্চিন্তায় মাথায় হাত গ্রাহকদের! সিটি ব্যাংকের ক্রেডিট কার্ড নিয়ে নতুন আপডেট কী?

আগামী ১৫ জুলাই, ২০২৪ থেকে থাকবে না সিটি ব্যাংক (City Bank)- এর ক্রেডিট কার্ড। ব্যাংকের তরফ থেকে বিষয়টি ঘোষণার পর থেকে দুশ্চিন্তায় রয়েছে গ্রাহক। কারণ কেবল ক্রেডিট কার্ড নয় ব্যাংকের অ্যাকাউন্ট এবং মোবাইল ব্যাংকিং- এও আসছে নতুন পরিবর্তন। তবে দেশের অন্যতম সরকারি ব্যাংক Axis Bank (অ্যাক্সিস ব্যাংক) জানিয়েছে, সিটি ব্যাংকের ক্রেডিট কার্ড অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ডের সাথে যুক্ত করা হবে। অর্থাৎ যে সকল গ্রাহক Citi bank-র ক্রেডিট কার্ড ব্যবহার করছিলেন, তাদের ক্রেডিট কার্ড অ্যাক্সিস ব্যাংকে স্থানান্তর হয়ে যাবে। 

5

জানা যাচ্ছে, ১৫ জুলাই থেকে নতুন নিয়ম কার্যকর হওয়ার সাথে সিটি ব্যাংকের গ্রাহকরা নতুন ক্রেডিট কার্ড না পাওয়া পর্যন্ত ওই কার্ডের মাধ্যমে অ্যাক্সিস ব্যাংক প্রদত্ত সমস্ত সুবিধা পাবেন। অর্থাৎ পুরনো কার্ড কাজ করবে কিন্তু সিটি ব্যাংক কোনো নতুন কার্ড ইস্যু করতে পারবে না। Axis Bank– এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, তারা প্রত্যেক গ্রাহককে একটি ইউনিক কাস্টমার ID প্রদান করে থাকে, কার্ড মাইগ্রেট সম্পন্ন হওয়ার পর ওই ID- এর মাধ্যমে সমস্ত পরিষেবা পাওয়া যাবে। তাই যে সকল সিটি ব্যাংকের গ্রাহক ইউনিক ID পাননি তাদের ভয় পাওয়ার দরকার নেই। ব্যাংকের তরফ থেকে মেসেজ বা ইমেলের মাধ্যমে ইউনিক কাস্টমার আইডি খুব শীঘ্রই পাঠিয়ে দেওয়া হবে। 

2

মাইগ্রেশন সম্পন্ন না হওয়া পর্যন্ত সিটি ব্যাংকের অ্যাকাউন্ট ও অ্যাপ চলবে। তবে ১৫ জুলাই থেকে গ্রাহকদের অ্যাক্সিস ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং এবং অ্যাপ ব্যবহার করতে পারবেন। আর লগইন করার জন্য সিটি ব্যাংকের কার্ডের তথ্য লাগবে। কারণ মাইগ্রেশেনর সময় গ্রাহকদের পৃথক কোনো তথ্য জমা দিতে হবে না। স্বয়ংক্রিয় ভাবে সিটি ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে সমস্ত তথ্য অ্যাক্সিস ব্যাংকে স্থানান্তর সম্পন্ন হবে। 

BWI 600 x 200

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading