বিনিয়োগকারীদের যে-কোনো বিনিয়োগের প্রাথমিক লক্ষ্য থাকে ঝুঁকির পরিপ্রক্ষিতে রিটার্ন বাড়ানো। পোর্টফোলিওতে risk ও return-এর ভারসাম্য তৈরি করতে বিনিয়োগকারীরা equity এবং debt উভয় ক্ষেত্রেই বিনিয়োগ করে। এবার যদি আমরা debt instrument অর্থাৎ ঋণ বিনিয়োগের কথা বলি তাহলে তার মধ্যে বন্ড, ডিবেঞ্চার, সার্টিফিকেট অফ ডিপোজিট, ডেট ফান্ড এবং FD বা fixed deposit-এর কথা বলতে হয়, কারণ এগুলি সবই debt security। যে সমস্ত বিনিয়োগকারীরা ঝুঁকি নিতে পছন্দ করেন না তাঁদের জন্য debt investment সবচেয়ে উপযোগী। FD বা Fixed Deposit-ও এমনই একটি বিনিয়োগ যেখানে বাজারের ওঠানামার ঝুঁকি না থাকায় নিশ্চিত রিটার্নের নিশ্চয়তা রয়েছে। তবে FD-র দুটি প্রকার রয়েছে –
(i) Corporate FD
(ii) Bank FD
Corporate FD কী?
আমরা সকলেই জানি FD হল একটি এককালীন বিনিয়োগ এবং এখানে নির্দিষ্ট সময় পর পর ইন্টারেস্ট পাওয়া যায়। আর FD একটি নির্দিষ্ট মেয়াদ পর ম্যাচিউর হয়। যখন কোনো ব্যাংকের বদলে কোম্পানি FD অফার করে, সেটিকে corporate FD বা company FD বলে। সাধারণত কোম্পানি তাদের প্রতিদিনের কার্য পরিচালনার জন্য অর্থ সংগ্রহের প্রয়োজনে FD অফার করে। NBFC বা Non-Banking Financial Company এবং বেশ কিছু আর্থিক প্রতিষ্ঠান Corporate FD অফার করে।
ব্যাংক FD কী?
অন্যান্য সঞ্চয় প্রকল্পগুলি থেকে সম্ভবত সবচেয়ে সুরক্ষিত বিনিয়োগ বিকল্প হল FD। ব্যাংক FD-তে নির্দিষ্ট একটি ব্যাংক FD-র সুবিধা প্রদান করে যেখানে বিনিয়োগকারীরা অর্থ জমা রাখেন একটি নির্দিষ্ট সময়ের জন্য, পূর্বনির্ধারিত সুদের হারে।
Corporate ও Bank FD-র পার্থক্য
| উপাদান | Corporate FD | Bank FD |
| রিটার্ন | রিটার্ন বেশি। | Corporate FD-র তুলনায় রিটার্ন কম। |
| পেনাল্টি | RBI-র নিয়ম অনুযায়ী, প্রতিটি corporate FD-র পেনাল্টি পিরিয়ড ৩ মাসের অর্থাৎ FD শুরু হওয়ার পর প্রথম তিন মাসের মধ্যে টাকা তোলা হলে পেনাল্টি চার্জ করা হবে। | ব্যাংক FD-র ক্ষেত্রে এই পেনাল্টি পিরিয়ড corporate FD-র তুলনায় বেশি অর্থাৎ এখানে লক ইন পিরিয়ড বেশি। |
| ঝুঁকি | ঝুঁকি বেশি। | ঝুঁকি নেই বললেই চলে। |
গ্যারান্টি | এইধরনের FD সরকার দ্বারা সুরক্ষিত নয়, যা এটিকে বেশ ঝুঁকিপূর্ণ করে তোলে। | অন্যদিকে, প্রতিটি ব্যাংক FD ৫ লাখ টাকা পর্যন্ত সরকারি বিমা সংস্থা DICGC অর্থাৎ Deposit Insurance and Credit Guarantee Corporation দ্বারা সুরক্ষিত। |
Credit rating | যেহেতু Corporate FD বেশি ঝুঁকিপূর্ণ তাই কর্পোরেট বা কোম্পানি ঋণ পরিশোধে বা সুদ প্রদানে কতটা দক্ষ সেটি নিশ্চিত করতে ICRA, CRISIL, CARE ইত্যাদির মতো বেশ কয়েকটি credit rating agency রয়েছে যারা কোম্পানির track record দেখে। | ব্যাংক FD-র ক্ষেত্রে credit rating-এর জন্য কোনো পদ্ধতি নেই। তবে RBI-এর বেশ কিছু নিয়ম ব্যাংকগুলির উপর লাগু থাকে। |
বিনিয়োগের সীমা | NBFC-তে কত পরিমাণ অর্থ FD হিসাবে বিনিয়োগ করা যাবে তার একটি সীমা বেঁধে দেওয়া আছে। তার বেশি আপনি কর্পোরেট এফড করতে পারবেন না। | ব্যাংক FD-র ক্ষেত্রে এই ধরনের কোনো সীমা নেই। |
আলোচনা শেষে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে corporate FD, ব্যাংক FD-র তুলনায় বেশি ঝুঁকিপূর্ণ এবং যে সমস্ত বিনিয়োগকারীরা তুলনায় বেশি রিটার্ন চান তাঁদের জন্য corporate FD উপযোগী। স্বল্প মেয়াদে মোটামুটি ১-৩ বছরের জন্য corporate FD-তে বিনিয়োগ করাই যায় যেহেতু এখানে ব্যাংক FD-র তুলনায় রিটার্ন বেশি। তবে বিনিয়োগকারীকে অবশ্যই সিদ্ধান্ত নেওয়ার সময় বিচক্ষণ থাকতে হবে। কোম্পানির credit rating AAA+ আছে কিনা সে বিষয়ে নিশ্চিত হতে হবে। আপনি যদি বিনিয়োগে ঝুঁকি এড়িয়ে চলতে পছন্দ করেন তবে আপনার জন্য ব্যাংক FD বেশি ভালো বিকল্প কারণ এখানে ৫ লাখ টাকা অবধি সরকার দ্বারা insure করা। অর্থাৎ কোনো কারণে ব্যাংক যদি ডিফল্টও করে তবুও আপনি বিনিয়োগের ৫ লাখ টাকা অবধি ফেরত পাবেন। কিন্তু corporate FD-র ক্ষেত্রে কোনো বিনিয়োগই সুরক্ষিত নয়। যদি কোনো কারণে কোম্পানি ডিফল্ট করে আপনি একটি টাকাও ফেরত পাবেন না। সুতরাং Corporate FD-তে বিনিয়োগের আগে কোম্পানির credit rating দেখা একান্ত প্রয়োজন।





