Article By – সুনন্দা সেন

ভারতে ক্রেডিট কার্ডের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এটি একটি সাম্প্রতিক প্রকাশ পাওয়া PWC রিপোর্ট থেকে স্পষ্ট হয়েছে। ভবিষ্যদ্বানী করা হয়েছে যে ২০২৮-২৯ সালে ক্রেডিট কার্ড ব্যবহারকারী গ্রাহকের সংখ্যা ২০০ মিলিয়নে পৌঁছাবে। তবে যারা এখনও ক্রেডিট কার্ড ইস্যু করেননি তাদের নিজেদের জন্য কার্ড নির্বাচন করার আগে অবশ্যই দেশে কত প্রকার ক্রেডিট কার্ড পাওয়া যায়। বিভিন্ন ধরনে ক্রেডিট কার্ডগুলি হল:
- ক্যাশব্যাক ক্রেডিট কার্ড: এই ক্রেডিট কার্ডগুলি আপনাকে আপনার কার্ড দ্বারা করা খরচের একটি অংশ ফেরত দেয়। যখন টায়ার্ড ক্যাশব্যাক কার্ডগুলি ক্রয়ের বিভাগের উপর ভিত্তি করে পরিবর্তিত হয়। আর ফ্ল্যাট – রেট ক্যাশব্যাক কার্ডগুলি সমস্ত কেনাকাটায় সামঞ্জস্যপূর্ণ ক্যাশব্যাক হার অফার করে থাকে।
- লাইফটাইম ফ্রি ক্রেডিট কার্ড: এই ধরনের ক্রেডিট কার্ডগুলিতে কোনও বার্ষিক ফি বা জয়েনিং চার্জ লাগে না। উল্টে কার্ডগুলি আকর্ষনীয় অফার এবং রিওয়ার্ড প্রোগ্রাম নিয়ে আসে।
- রিওয়ার্ড পয়েন্ট ক্রেডিট কার্ড: আপনি এক্ষেত্রে আপনার খরচের উপর পয়েন্ট অর্জন করতে পারেন। যা নগদ বা পণ্যও পরিষেবার ক্যাটালগের জন্য রিডিম করা যেতে পারে। আবার কিছু কার্ড অর্থ লেনদেনেও পয়েন্ট ব্যবহারের অনুমতি দেয়।
- ট্রাভেল ক্রেডিট কার্ড: ভ্রমনকারীদের জন্য ডিজাইন করা এই কার্ডগুলি ভ্রমন সম্পর্কিত কেনাকাটায় রিওয়ার্ড পয়েন্ট অফার করে। যা ভবিষ্যতের ভ্রমন ব্যায়ের জন্য পরিশোধযোগ্য।
- ফুয়েল ক্রেডিট কার্ড: এই কার্ডগুলি পেট্রোল স্টেশন থেকে ফুয়েল কেনার জন্য পুরষ্কার বা ক্যাশব্যাক অফার করে।
- প্রিমিয়াম ক্রেডিট কার্ড: এই কার্ডগুলি প্রায়শই উচ্চ বার্ষিক ফিতে গল্ফ কোর্স অ্যাক্সেস, এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাক্সেস, ডেডিকেটেড কনসিয়ারেজ এবং ডাইনিং ডিসকাউন্টের মতো বিলাসবহুল সুবিধা প্রদান করে।
যেহেতু বাজারে অনেক ধরনের ক্রেডিট কার্ড রয়েছে তাই সেরা ক্রেডিট কার্ড নির্বাচন কঠিন হয়ে ওঠে। তবে নিজের জন্য কোন উপযুক্ত তা বাছতে কয়েকটি মূল বিষয় বিবেচনা করতে হয। আর সেগুলি হল:-
- প্রথমে নিজের প্রয়োজনগুলি মূল্যায়ন করতে হবে। যেমন ধরুণ সুদের হার কম, রিওয়ার্ড পয়েন্ট, ক্যাশব্যাক বা অন্যকিছু। যা আপনার প্রয়োজন।
- বিভিন্ন ক্রেডিট কার্ডের ডিলের সাথে তুলনা করা দরকার। আর ফি, রিওয়ার্ড প্রোগ্রাম এবং ইনসেন্টিভের মতো বিষয়গুলি নিয়ে সাবধানে পর্যালোচনা করাও দরকার।
- ক্রেডিট কার্ড নির্বাচন চূড়ান্ত করা আগে অবশ্যই কার্ড অন্তর্গত শর্তাবলী সম্পর্কে জানুন।
- সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ হল আপনার ক্রেডিট স্কোর আপনার জন্য উপলব্ধ ক্রেডিট কার্ড অফারগুলিকে প্রভাবিত করে। তাই ক্রেডিট স্কোর সম্পর্কে খোঁজ রাখুন।




