buzywithinfoBuzy With Info
Everything About Business
Income tax

বিশ্বের কোন কোন দেশে নেই ব্যক্তিগত আয়কর? তালিকায় মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশসহ রয়েছে বেশকিছু পরিচিত নাম

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

বিশ্বের এমন বেশকিছু দেশ আছে যেখানে ব্যক্তিগত আয়ের ওপর কোনো ইনকাম ট্যাক্স বা আয়কর নেই। অর্থাৎ চাকরি, ব্যবসা বা বেতনের আয় থেকে সরাসরি কোনো আয়কর কাটা হয় না, তবে এই সুবিধার পাশাপাশি এসব দেশের অর্থনৈতিক কাঠামো, জীবনযাত্রার ব্যয় এবং নিয়মকানুন ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই তালিকার সবচেয়ে পরিচিতি নাম হলো সংযুক্ত আরব আমিরাত, বিশেষ করে দুবাই ও আবুধাবি। এছাড়াও তালিকায় যাদের নাম রয়েছে তারা সাধারণত তেল, পর্যটন, ভ্যাট বা ফাইন্যান্স খাত থেকে রাজস্ব সংগ্রহ করে।

5 2

বিশ্বের প্রধান আয়কর মুক্ত দেশগুলো হলো –

  • সংযুক্ত আরব আমিরাত বা UAE (দুবাই, আবুধাবি):  বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ট্যাক্স-ফ্রি দেশগুলোর মধ্যে একটি হলো UAE। এখানে ব্যক্তিগত আয়কর নেই, বিদেশী কর্মীদের জন্য একটি বড় আকর্ষণ,। তবে ৫% ভ্যাট চালু আছে।
  • কাতার:  দেশটির ব্যক্তিগত আয়কর নেই। দেশটি মূলত প্রাকৃতিক গ্যাস ও তেলের আয়ের উপর নির্ভরশীল। সাথে কর্মীদের উচ্চ বেতন প্রদান করে।
  • কুয়েত:  ব্যক্তিগত আয়কর নেই। তেলভিত্তিক অর্থনীতির কারণে নাগরিকদের উপর সরাসরি আয়কর চাপানো হয় না।
  • বাহরাইন:  কোনো ব্যক্তিগত আয়কর নেই। জীব ধরণের মানও UAE থেকে সস্তা এবং দেশটি ধীরে ধীরে একটি ফাইন্যান্স ও বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। 
  • মোনাকো:  ইউরোপের ধনী ছোট এই দেশটি ব্যক্তিগত আয়কর নেই (শুধু কিছু ফরাসি নাগরিক ব্যতিক্রম)। এছাড়া মোনাকো বিলাসবহুল জীবনযাত্রার জন্য বিখ্যাত।
  • ভানুয়াতু:  প্রশান্ত মহাসাগরের এই ছোট দেশটিতেও কোন ব্যক্তি আয়কর ব্যবস্থা নেই। এটি বিলাসবহুল জীবনযাত্রার জন্য বিখ্যাত।
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading