Article By – সুনন্দা সেন

বর্তমানে ক্রেডিট কার্ড প্রত্যেকের জীবনের এক অবিচ্ছিন্ন অঙ্গ হয়ে উঠেছে। প্রত্যেকটি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের ক্রেডিট কার্ডের নিয়ম ভিন্ন হয়। এছাড়া রিওয়ার্ডের মধ্যেও পার্থক্য থাকে। সম্প্রতি জানা যাচ্ছে বেশকিছু ব্যাংক তার ক্রেডিট কার্ডের রিওয়ার্ড সংক্রান্ত নিয়মে পরিবর্তন আনতে চলেছে। আর এই সকল পরিবর্তনগুলি কার্যকর হবে ১ সেপ্টেম্বর, ২০২৪ থেকে। চলুন থবে বিস্তারিত জেনে নেওয়া যাক।-
- HDFC ব্যাংক : সেপ্টেম্বরের ১ তারিখ থেকে ব্যাংকটি ইউটিলিটি লেনদেন থেকে প্রাপ্ত রিওয়ার্ড পয়েন্টে সীমা বেঁধে দেবে ব্যাংক। গ্রাহকরা পরের মাস থেকে এই লেনদেনে প্রতিমাসে সর্বোচ্চ ২০০০ পয়েন্ট উপার্জন করতে পারবেন। এছাড়া ওই একই সময় থেকে টেলিকম এবং কেবিলের বিলের লেনদেন থেকে প্রাপ্ত পয়েন্ট ও ২০০০- এ সীমাবদ্ধ করা হয়েছে। এই লেনদেনগুলি নির্দিষ্ট মার্চেন্ট ক্যাটাগরি কোড (MCCS)– এর অধীনে ট্র্যাক করা হয়। HDFC ব্যাংক সেপ্টেম্বর থেকে থার্ড – পার্টি অ্যাপের মাধ্যমে শিক্ষা সংক্রান্ত লেনদেনের জন্য রিওয়ার্ড পয়েন্ট অফার করবে না।
- IDFC ফার্স্ট ব্যাংক: ব্যাংকটি ১ সেপ্টেম্বর, ২০২৪ থেকে ক্রেডিট কার্ডগুলিতে নূন্যতম বকেয়ার সীমা কমিয়ে দেবে। পেমেন্ট জমা দেওয়ার সময়ও ১৮ দিন থেকে কমিয়ে ১৫ দিন করা হবে। আর এই সকল পরিবর্তন কার্ড ধারকদের আর্থিক শৃঙ্খলা বাড়ানোর কাজে সাহাজ্য করবে।
RuPay ক্রেডিট কার্ড: ১ সেপ্টেম্বর, ২০২৪ থেকে UPI এবং অন্যান্য প্ল্যাটফর্মের মাধ্যমে অর্থপ্রদান করলেও Rupay ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা অন্যান্য অর্থপ্রদান পরিষেবা গ্রহণকারী গ্রাহকদের মতো একই রিওয়ার্ড পয়েন্ট পাবে। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা NPC। সকল ক্রেডিট কার্ড প্রদানকারী ব্যাংকগুলিকে Rupay ক্রেডিট কার্ডের জন্য রিওয়ার্ড পয়েন্ট এবং সুবিধাগুলির সমতা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে।





