ব্যাংক ফিক্সড ডিপোজিট বা FD তে সাধারণ মানুষের ভরসা চিরকালের। অবশ্য বর্তমানে বেশকিছু বিনিয়েোগকারী ভারতের বাজারে উপস্থিত অন্যান্য বিনিয়োগ বিকল্পে বিনিয়োগ করার উৎসাহ দেখায়। যার অন্যতম কারণ হল উচ্চ সুদের হার। দেশের সরকারি, বেসরকারি এবং সমবায় ব্যাংকগুলি গ্রাহকদের আকৃষ্ট করার জন্য উচ্চ সুদের হার অফার করছে। যার জন্য নির্দিষ্ট সময় ব্যাংকগুলি সুদের হার পরিবর্তিত করেও থাকে। সম্প্রতি ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া (UBI) ফিক্সড ডিপোজিটের উপর তার সুদের হার সংশোধন করেছে।
UBI ব্যাংক তার গ্রাহকদের ৩৩৩ দিন থেকে ১০ বছরের FD- তে ৬.৮০% থেকে ৮.১৫% পর্যন্ত সুদের হার অফার করছে। ব্যাংকটি রেগুলার সিটিজেনের থেকে সিনিয়র সিটিজেন ( যাদের বয়স ৬০ বছর বা তার বেশি)-কে অতিরিক্ত ৫০ বেসিস পয়েন্ট সুদের হার অফার করে। আবার সুপার সিনিয়র সিটিজেন ( যাদের বয়স ৮০ বছর বা তার বেশি)-দের ৭৫ বেসিস পয়েন্ট বেশি সুদের হার অফার করে থাকে। এবার চলুন ইউনিয়ন ব্যাংকের ৩ কোটি টাকার কম FD আমানতের ৩৩৩ দিন থেকে ১০ বছরের মেয়াদে কত সুদের হার অফার করে তা দেখে নেওয়া যাক। UBI ব্যাংকের নতুন সুদের হার ২ আগস্ট ২০২৪ থেকে কার্যকর হয়েছে। –
বার্ষিক সুদের হার
| FD মেয়াদ | রেগুলার সিটিজেন | সিনিয়র সিটিজেন | সুপার সিনিয়র সিটিজেন |
| ৩৩৩ দিনের | ৭.৪০% | ৭.৯০% | ৮.১৫% |
| ৩৩৪ দিন থেকে ১ বছরের কম সময় | ৬.৩৫% | ৬.৮৫% | ৭.১০% |
| ১ বছর, ১ বছরের বেশি থেকে ৩৯৮ দিন | ৬.৮০% | ৭.৭০% | ৭.৫৫% |
| ৩৯৯ দিনের | ৭.২৫% | ৭.৭৫% | ৮.১০% |
| ৪০০ দিন থেকে ২ বছর, ২বছরের পর থেকে ৯৯৬ দিন | ৬.৬০% | ৭.১০% | ৭.৩৫% |
| ৯৯৭ দিন | ৬.৪০% | ৬.৯০% | ৭.১৫% |
| ৯৯৮ দিন থেকে ৩ বছর (কেবল ৯৯৯ দিনের ক্ষেত্রে ৬.৪০%) | ৬.৬০% | ৭.১০% | ৭.৩৫% |
| ৩ বছর | ৬.৭০% | ৭.২০% | ৭.৪৫% |
| ৩ বছর ১ দিন থেকে ৫ বছর, ৫ বছর ১ দিন থেকে ১০ বছর | ৬.৫০% | ৭% | ৭.২৪% |





