বিনিয়োগকারীদের আকৃষ্ট করার লক্ষ্যে বেশ কয়েকটি ব্যাংক প্রবীণ নাগরিকদের জন্য উচ্চ সুদের হার যুক্ত বিভিন্ন মেয়াদের ফিক্সড ডিপোজিট স্কিম ঘোষণা করেছে। ভারতীয় প্রবীণ নাগরিকদের বিনিয়োগের কথা উঠলে প্রথমেই আসে ব্যাংকের ফিক্সড ডিপোজিটের নাম। কারণ বয়স্ক ব্যক্তিরা বিনিয়োগ সংক্রান্ত ঝুঁকি এড়িয়ে চলতে পছন্দ করেন। তবে তাদের ভালো রিটার্ণ এবং উচ্চ সুদ অর্জনেরও আশা থাকে। তাই ব্যাংক FD অন্যতম বিকল্প। অবশ্য ফিক্সড ডিপোজিটের উপর অর্জিত সুদ করযোগ্য, কিন্তু যদি আপনার জমানো অর্থ নিম্ন বন্ধনীতে পড়ে সেক্ষেত্রে কর আরোপিত হয় না।
স্মল ফিনান্স ব্যাংকগুলি ১৫ মাস পর্যন্ত FD মেয়াদে প্রবীণ গ্রাহকদের ৯% পর্যন্ত সুদের হার অফার করছে। দেশের ১০টি ব্যাংক রয়েছে যারা এমনটা শুরু করেছে। ৩০জুলাই, ২০২৪ তারিখে প্রকাশিত তথ্য জানাচ্ছে যে, ব্যাংকগুলি ১ কোটির টাকার কম আমানতে ১৫ মাস পর্যন্ত FD মেয়াদে প্রবীণ গ্রাহকদের অর্থাৎ যে সকল নাগরিকদের বয়স ৬০ বছর বা তার বেশি এবং ভারতীয়, তাদের সেরা সুদের হার অফার করছে। এবার চলুন দেখে নেওয়া যাক কোন ব্যাংক কত টাকা সুদ অফার করছে। :-
- ইক্যুইটি স্মল ফিনান্স ব্যাংক (Equity Small Finance Bank) প্রবীণ নাগরিকদের ৪৪৪ দিনের FD- তে ৯% সুদ অফার করছে। যা সবচেয়ে বেশি সুদের হার।
- উজ্জ্বিভান স্মল ফিনান্স ব্যাংক (Ujjivan Small Finance Bank) ১২ মাসের FD- তে ৮.৭৫% সুদের হার অফার করছে।
- বন্ধন ব্যাংক প্রবীণ গ্রাহকদের ১২ মাসের FD মেয়াদে ৮.৩৫% সুদের হার অফার করছে। বেসরকারি ব্যাংক গুলির মধ্যে এই ব্যাংক সর্বোত্তম সুদ অফার করছে।
- Induslnd Bank ১২ মাসের মেয়াদী FD- তে প্রবীণ গ্রাহকদের ৮.২৫% সুদের হার অফার করছে।
- DBC ব্যাংক ৩৭৬ দিনের FD- তে ৮% সুদ অফার করছে প্রবীণ গ্রাহকদের।
- করুর ব্যাংক (Karur Vysya Bank) ৪৪৪ দিনের FD- তে প্রবীণ গ্রাহকদের ৮% সুদ অফার করছে।
- ফেডারেল ব্যাংক (Federal Bank) ৪০০ দিনের FD- তে ৭.৯% সুদের হার অফার করছে।
- কোটাক মহিন্দ্রা ব্যাংক ৩৯০ দিনের FD- তে ৭.৯% সুদ প্রবীণ গ্রাহকদের অফার করছে।
- সেন্ট্রাল ব্যাংক (Central Bank of India) এবং India Overseas Bank ৪৪৪ দিনের FD- তে ৭.৮% সুদ অফার করছে।
Article By – সুনন্দা সেন






