buzywithinfoBuzy With Info
Everything About Business
Kotak

কোটাক মাহিন্দ্রা ব্যাংকের শেয়ার কি সত্যিই ৮০% ধসে পড়ল? বিনিয়োগকারীদের দুশ্চিন্তার কারণ নেই

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

আজ শেযার বাজারে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের শেয়ার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে হঠাৎ করেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক ট্রেডিং স্ক্রিনে দেখা যায়, ব্যাংকের শেযারের দাম প্রায় ৮০% কমে গেছে। তবে বিশেষজ্ঞরা স্পষ্ট করে জানিয়েছেন, এটি কোন বাস্তব জনিত ধস নয়, বরং এটি একটি টেকনিক্যাল ও অ্যাকাউন্টিং জনিত বিষয়। আসলে কোটাক মাহিন্দ্রা ব্যাংক সম্প্রতি একটি স্টক স্প্লিট কার্যকর করেছে। এই প্রক্রিয়ায় শেয়ারের নামমাত্র দাম কমে যায়, কিন্তু বিনিয়োগকারীরা মোট বিনিয়োগমূল্য একই থাকে। যার ফলে দাম হঠাৎ অনেকটা কম দেখালেও বাস্তব বিনিয়োগকারীরা সম্পদে কোনও ক্ষতি হয় না। 

July 18 New in article ads By Sir 1

এই স্টক স্প্লিটের কারণেই আজ (১৪ জানুয়ারি) বাজার খোলার সময় অনেক ট্রেডিং প্ল্যাটফর্মে শেয়ারের দাম আগের তুলনায় অনেক কম দেখিয়েছে। এর ফলে মনে হয়েছে যেন শেয়ারটি একদিনেই ৮০% হ্রাস পেয়েছে। কিন্তু বাস্তবে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের শেয়ার আজ খুবই সীমিত রেঞ্জে ওঠানামা করেছে, যা সম্পূর্ণ স্বাভাবিক বাজার প্রবণতার মধ্যেই পড়ে। বিশ্লেষকদের মতে, এই ধরনের ঘটনায় নতুন বা খুচরা বিনিয়োগকারীরা বেশি বিভ্রান্ত হন। কারণ তারা স্ক্রিনে হঠাৎ বড় পতন দেখেই ধরে নেন কোম্পানির ভিতরে কোনও বড় সমস্যা তৈরি হয়েছে। কিন্তু বাস্তবে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের ব্যবসা, লাভ, সম্পদের গুণমান বা আর্থিক ভিত্তিতে কোনও নেতিবাচক খবর নেই

স্টক স্প্লিট সাধারণত করা হয় শেয়ারকে আরও বেশি বিনিয়োগকারীর কাছে সহজলভ্য করতে এবং বাজারে তার লেনদেন বা লেক্যুইডিটি বাড়াতে। দীর্ঘমেয়াদে এটি কোম্পানির জন্য ইতিবাচক হিসেবেই ধরা হয়। তাই বিশেষজ্ঞদের মতে, এই ঘটনাকে নেতিবাচকভাবে দেখার কোনও কারণ নেই। বাজার বিশেষজ্ঞরা বিনিয়োগকারীদের পরামর্শ দিচ্ছেন, এই ধরনের পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি না করতে। কোনও শেয়ারের প্রকৃত অবস্থান বোঝার জন্য তার মৌলিক আর্থিক দিক, ভবিষ্যৎ পরিকল্পনা এবং ব্যবসার স্থিতিশীলতা দেখা জরুরি, শুধু একদিনের দামের পরিবর্তন নয়। অর্থাৎ কোটাক মাহিন্দ্রা ব্যাংকের শেয়ার আজ ৮০% হ্রাসের খবরটি আসলে ভ্রান্ত ধারণা।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading