ব্যাঙ্ক সংক্রান্ত কোনও কাজ সোমবার করবেন ভাবছেন? কিন্তু আদৌ এদিন ব্যাঙ্ক খোলা থাকবে তো? দাঁড়ান, Bank-এ কোনও কাজে যাওয়ার আগে পড়ে নিন এই প্রতিবেদন। নাহলে পড়তে হতে পারে মহা ফ্যাসাদ। আজ ইসলাম ধর্মাবলম্বী মানুষদের দ্বিতীয় প্রধান উৎসব ঈদুল আজহা বা বকরি ইদ। সেই উপলক্ষে দেশের বেশ কিছু শহরে বন্ধ থাকবে Bank। আপনার শহর বা জেলায় কি বন্ধ থাকছে Bank? জানুন…
গ্রাহকদের সুবিধার জন্য, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মাস শুরু হওয়ার আগেই ছুটির তালিকা প্রকাশ করে থাকে। এর মাধ্যমে গ্রাহকরা ব্যাঙ্ক ছুটির তালিকা দেখে তাদের কাজের পরিকল্পনা করতে পারেন। আজ অর্থাৎ সোমবার, 17 জুন, 2024, ঈদুল আজহা উপলক্ষে দেশের বেশিরভাগ শহরে ব্যাঙ্ক বন্ধ থাকবে। শুধু তাই নয়,অনেক শহরে 18 জুনও বন্ধ থাকতে পারে ব্যাঙ্ক।
সরকারি প্রকল্পের কোর্স
গুয়াহাটি, হায়দরাবাদ, ইম্ফল, জয়পুর, ইটানগর, জয়পুর, জম্মু, কানপুর, কোচি, কোহিমা, কলকাতা, লখনউ, মুম্বই, নয়াদিল্লি, নাগপুর, পানাজি, রায়পুর, পটনা, শিলং, সিমলা, শ্রীনগরে 17 জুন বকরি ইদ। ওই দিন ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। পাশাপাশি ত্রিবান্দ্রম, আগরতলা, আমেদাবাদ, বেলাপুর, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড় এবং চেন্নাইতে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে ওই দিন। অন্যদিকে, 18 জুন 2024 তারিখে ঈদ-উল-আজহা অর্থাৎ বকরি ইদ উপলক্ষে জম্মু ও শ্রীনগরে ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে।

বকরি ইদ ছাড়াও জুন মাসে আরও বেশ কয়েক দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। এর মধ্যে 22 জুন মাসের চতুর্থ শনিবারের কারণে সারাদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। 23 জুন, রবিবারের হওয়ায় দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে। আবার 30 জুন, 2024 তারিখ রবিবার পড়ার কারণে ওই দিনও ব্যাঙ্ক বন্ধ থাকবে।
Article By – আস্তিক ঘোষ




