Article By – আস্তিক ঘোষ

স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিট (FD)-এ সুদের হারে পরিবর্তন করল কানাড়া ব্যাঙ্ক। বর্তমান সময় টাকা জমাবার একটি দারুণ মাধ্যম হল ফিক্সড ডিপোজিট (FD)। এতে বিনিয়োগ করে একজন বিনিয়োগকারী খুব সহজে নিশ্চিত ও ভালো রিটার্ন পেতে পারেন।
কানাড়া ব্যাঙ্ক এখন 7 দিন থেকে 10 বছরের ফিক্সড ডিপোজিট (FD)-এর জন্য 4.00 শকাংশ থেকে 7.40 শতাংশ সুদের হার অফার করছে। ব্যাঙ্ক এখন গ্রহকদের সর্বোচ্চ 7.90 শতাংশ সুদের হার অফার করছে। এই ফিক্সড ডিপোজিট (FD)-এর নতুন রেটগুলি 1 ডিসেম্বর 2024 তারিখ থেকে কার্যকর হয়েছে।
কানাড়া ব্যাঙ্ক-এর ফিক্সড ডিপোজিট (FD) রেট:
কানাড়া ব্যাঙ্ক 7 দিন থেকে 45 দিনের ফিক্সড ডিপোজিটের উপর 4.00 শতাংশ সুদের হার অফার করছে।
46 দিন থেকে 90 দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিটের উপর 5.25 শতাংশ সুদের হার দেওয়া হবে।
91 দিন থেকে 179 দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিটের উপর 5.50 শতাংশ সুদের হার দেওয়া হবে।
180 দিন থেকে 269 দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিটের উপর 6.25 শতাংশ সুদের হার পাওয়া যাবে।
270 দিন থেকে 1 বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিটের উপর 6.50 শতাংশ সুদের হার পাওয়া যাবে।
1 বছরের ফিক্সড ডিপোজিটের উপর 6.85 শতাংশ সুদের হার পাওয়া যাবে।
444 দিনের ফিক্সড ডিপোজিটের উপর 7.25 শতাংশ সুদের হার পাওয়া যাবে।
1 বছর থেকে 2 বছরের ফিক্সড ডিপোজিটের উপর 6.85 শতাংশ সুদের হার দেওয়া হবে।
2 বছর থেকে 3 বছরের ফিক্সড ডিপোজিটের উপর 7.30 শতাংশ সুদের হার দেওয়া হবে।
3 বছর থেকে 5 বছরের ফিক্সড ডিপোজিটের উপর 7.40শতাংশ সুদের হার দেওয়া হবে।
5 বছর থেকে 10 বছর বা তার বেশি মেয়াদের ফিক্সড ডিপোজিটের উপর 6.70 শতাংশ সুদের হার দেওয়া হবে।




