Article By – আস্তিক ঘোষ

ফিক্সড ডিপোজিট (FD) স্কিমের উপর দেওয়া সুদের হার বৃদ্ধি করল অ্যাক্সিস ব্যাঙ্ক। এই ব্যাঙ্ক এখন 7 দিন থেকে 10 বছরের ফিক্সড ডিপোজিট (FD) -এর জন্য 3.00 শকাংশ থেকে 7.75 শতাংশ সুদের হার অফার করছে। এই সুদের হার 3 কোটি টাকার নিচের বিনিয়োগে লাগু হবে। এই সুদের হার 30 নভেম্বর 2024 তারিখ থেকে কার্যকর হয়েছে।
এই বছরে বেশ কয়েকটি ব্যাঙ্ক তাদের FD রেট বাড়িয়ে গ্রাহকদের স্বস্তি দিয়েছে। এখনও পর্যন্ত বেশ কিছু ব্যাঙ্ক সেই একই পথে এগোচ্ছে। এরকম একটি ব্যাঙ্ক হল অ্যাক্সিস ব্যাঙ্ক। এই ব্যাঙ্ক তাদের গ্রাহকদের FD -তে 7 শতাংশের বেশি সুদ দিচ্ছে। এবার দেখে নেওয়া যাক যে ফিক্সড ডিপোজিটে ঠিক কত শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক।
অ্যাক্সিস ব্যাঙ্ক-এর ফিক্সড ডিপোজিট (FD) রেট
অ্যাক্সিস ব্যাঙ্ক 7 দিন থেকে 29 দিনের ফিক্সড ডিপোজিট (FD) -এর জন্য 3.00 শতাংশ সুদের হার অফার করছে।
30 দিন থেকে 45 দিনের ফিক্সড ডিপোজিট (FD) -এর জন্য 3.50 শতাংশ সুদের হার অফার করছে।
46 দিন থেকে 60 দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিট (FD) -এর জন্য 4.25 শতাংশ সুদের হার অফার করছে।
61 দিন থেকে 3 মাসের মেয়াদের ফিক্সড ডিপোজিট (FD) -এর জন্য 4.50 শতাংশ সুদের হার অফার করছে।
3 মাস থেকে 6 মাসের মেয়াদের ফিক্সড ডিপোজিট (FD) -এর জন্য 4.75 শতাংশ সুদের হার অফার করছে।
6 মাস থেকে 9 মাসের মেয়াদের ফিক্সড ডিপোজিট (FD) -এর জন্য 5.75 শতাংশ সুদের হার অফার করছে।
9 মাস থেকে 1 বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিট (FD) -এর জন্য 6.00 শতাংশ সুদের হার অফার করছে।
1 বছর থেকে 15 মাসের মেয়াদের ফিক্সড ডিপোজিট (FD) -এর জন্য 6.70 শতাংশ সুদের হার অফার করছে।
15 মাস থেকে 16 মাসের মেয়াদের ফিক্সড ডিপোজিট (FD) -এর জন্য 7.25 শতাংশ সুদের হার অফার করছে।




