buzywithinfoBuzy With Info
Everything About Business
Retirement

অবসর নিয়ে চিন্তিত না হয়ে করুন সঠিক পরিকল্পনা— রইল বিস্তারিত আলোচনা।

রিটায়ারমেন্ট আমাদের জীবনের এমন একটা অধ্যায়, যা আমাদের সকলকেই সম্মুখীন হতে হবে, বিশেষত চাকুরিজীবীদের। এই সময়টায় নিয়মিত আয়ের উৎস বন্ধ হয়ে গেলেও প্রতিমাসের বিল, ওষুধের খরচ, অবকাশ কাটানো ইত্যাদি খরচ চলতেই থাকে। সেই কারণে অবসরকালীন সময়ে আর্থিকভাবে সুরক্ষিত থাকতে প্রয়োজন কর্মরত অবস্থায় তার প্রস্তুতি নেওয়া। বিচক্ষণতার সঙ্গে সঞ্চয় ও বিনিয়োগের মাধ্যমে এমন সম্পদ তৈরি করা সম্ভব যা দিয়ে অবসরের পরবর্তী জীবন ও চাহিদাগুলি সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়। তবে রিটায়ারমেন্ট পরিকল্পনা করার প্রয়োজনীয়তা ঠিক মতো না বুঝলে পরিকল্পনা করতে দেরি হয়ে যেতে পারে। সেই কারণে আগে বুঝতে হবে কেন আমাদের অবসর পরিকল্পনা করা উচিত।

11

অবসর পরিকল্পনার গুরুত্ব:

দীর্ঘ অবসর জীবন: এখনকার সময়ে সম্ভাব্য আয়ুষ্কাল অর্থাৎ life expectancy বেড়ে যাওয়ার ফলে কোনো কোনো ক্ষেত্রে অবসর জীবন দীর্ঘ ২৫-৩০ বছরের হতে পারে। এর অর্থ দাঁড়াল আপনাকে সেই পরিমাণ অর্থ অবসরের জন্য রাখতে হবে যাতে অনায়াসে এই সময়টা পেরোনো যায়।

মুদ্রাস্ফীতি:  Inflation বা মুদ্রাস্ফীতি ধীরে ধীরে ক্রয় ক্ষমতা কমিয়ে দেয় ফলে সেই পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে অবসর পরিকল্পনা করা জরুরি।

→ চিকিৎসা খরচ:  চিকিৎসা ব্যবস্থায় উন্নতির কারণে বর্তমানে চিকিৎসার মনোন্নয়ন হয়েছে, কিন্তু সেইসঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে চিকিৎসা খরচ।

→ আর্থিক লক্ষ্য:  অনেক মানুষই এখন বিয়ে, সন্তান ইত্যাদি পরিবার পরিকল্পনাতে দেরি করে। ফলে সন্তানের উচ্চশিক্ষা তাদের বিবাহ, অবসরের সঞ্চয় ইত্যাদি লক্ষ্যগুলি একে অপরের সঙ্গে ওভারল্যাপ হয়ে যায় এবং অনেকগুলি লক্ষ্যের জন্য প্রায় একইসঙ্গে বিনিয়োগ বা সঞ্চয়ের কথা ভাবতে হয়।

→ জীবনযাত্রার পরিবর্তন:  আয় বাড়তে থাকলে জীবনযাত্রার মানের পরিবর্তন হয়। ফলে অবসরের পর সেই জীবনযাত্রার মান বজায় রাখতে যথেষ্ট অর্থের প্রয়োজন।

কীভাবে করবেন রিটায়ারমেন্ট প্ল্যানিং?

রিটায়ারমেন্ট প্ল্যানিং-এর জন্য তিনটি ধাপ বেশ জরুরি।

প্রথম ধাপটি হল অবসর জীবনের ভিত। এই সময় আপনি কর্মরত অবস্থায় সঞ্চয় ও বিনিয়োগ করবেন। এই সময়ের লক্ষ্য হবে সম্পদ তৈরি এবং বিনিয়োগ করতে হবে বেশ বিচক্ষণতার সঙ্গে।

আপনার অবসরের ঠিক ১০ বছর আগে থেকে শুরু হবে এই ধাপটি। এই পর্যায়ে আপনাকে সঞ্চয় চালিয়ে যেতে হবে তবে ঝুঁকির সামঞ্জস্য বজায় রেখে। অ্যাসেট অ্যালোকেশনে গুরুত্ব দিতে হবে। 

এর পরবর্তী ধাপে আপনার অবসর জীবন শুরু হবে যেখানে আপনার সমস্ত বিনিয়োগগুলি নিয়মিত আয়ের জন্য ব্যবহার করা হবে। এই সময়ের লক্ষ্য হবে এমন investment যেখানে মোট ক্যাপিটাল বা মূলধন সুরক্ষিত থাকবে এবং পাশাপাশি পোর্টফোলিওর কিছু অংশ মুদ্রাস্ফীতির সঙ্গে পাল্লা দিতে গ্রো করতে থাকবে।

July 18 New in article ads By Sir 1

অবসর পরিকল্পনা তাড়াতাড়ি কেন শুরু করবেন?

অবসর পরিকল্পনার প্রথম ধাপ অর্থাৎ যে ধাপে আপনি অর্থ সঞ্চয় বা বিনিয়োগ করছেন, সেই ধাপে সময় বা টাইম একটি বড় ফ্যাক্টর। আর এখানেই কম্পাউন্ডিং-এর সুবিধা আপনার নিয়মিত ছোটো ছোটো বিনিয়োগগুলিকে বড় সম্পদে তৈরি করতে সাহায্য করবে। 

কীভাবে কাজ করে কম্পাউন্ডিং?

যখন আপনি বিনিয়োগ করেন, তখন আপনার মূল বা প্রাথমিক বিনিয়োগের সঙ্গে রিটার্ন যোগ হয়। ধীরে ধীরে রিটার্ন থেকেও আবার রিটার্ন পাওয়া যায়। Equity mutual fund-এ এই বিষয়টি কাজ করে কারণ এখানে প্রফিট পুনরায় বিনিয়োগ করা হয় এবং মূল বিনিয়োগের পরিমাণ বেড়ে যায়। সেই কারণে আপনি আগে শুরু করলে আপনার বিনিয়োগের গ্রোথ বা বৃদ্ধিতে বেশি সময় পাওয়া যাবে। ফলে যে ব্যক্তি ২৫ বছর বয়সে বিনিয়োগ শুরু করবেন তিনি ৩৫ বছরে শুরু করা অন্য ব্যক্তির তুলনায় অনেক বেশি অর্থ সঞ্চয় করতে পারবন। তবে অবসর পরিকল্পনার প্রথম ধাপ অর্থাৎ সঞ্চয়ের ধাপেই আমরা বেশ কিছু জিনিস ভুল করে থাকি। যেমন––

→ পর্যাপ্ত সঞ্চয় না করা:  আধুনিক জীবনযাত্রায় সঞ্চয়ের পথে বাধা সৃষ্টির অনেক প্রলোভন রয়েছে যেমন নিত্যনতুন গ্যাজেট, ভ্যাকেশন, রেস্তোরাঁয় খাওয়া দাওয়া, কেনাকাটি ইত্যাদি। জীবন অবশ্যই উপভোগ করা উচিত, তবে তার থেকেও বেশি প্রাধান্য দেওয়া প্রয়োজন সঞ্চয়ের উপর। সেইসব খরচগুলি নিয়ন্ত্রণে আনুন যেখানে আপনি ব্যয় কমাতে পারবেন এবং সেই অর্থ সরাসরি সঞ্চয় করুন। প্রত্যেক মাসের শুরুতে SIP চালু করতে পারেন, যা একই সঙ্গে সম্পদ বৃদ্ধিতেও কাজে আসবে আবার সঞ্চয়ের অভ্যাস তৈরি করবে।

→ অযাচিত খরচ:  যে-কোনো অযাচিত খরচ থেকে নিজেকে বিরত রাখুন। নিজেকে প্রশ্ন করুন জিনিসটি কতটা প্রয়োজনীয় আর কতটা চাহিদার বশবর্তী হয়ে কেনা।

অতিরিক্ত ক্রেডিট কার্ড ঋণ:  ক্রেডিট কার্ডের সুবিধা প্রচুর। তবে যদি অর্থ পরিশোধ না করা যায় তাহলে অতিরিক্ত সুদের হারে অর্থ পরিশোধ করতে হবে। ক্রেডিট কার্ডের বকেয়া সময়মতো পরিশোধ করুন যাতে ঋণের বোঝা না চাপে।

অপ্রয়োজনীয় ঋণ গ্রহণ:  সঞ্চয়ের রাস্তায় অন্যতম বাধা হল অতিরিক্ত ঋণ গ্রহণ। মনে রাখবেন আপনার মোট আয়ের এক তৃতীয়াংশের বেশি যেন কোনোভাবেই না হয় আপনার ঋণ।

→ ভুল বিনিয়োগ সিদ্ধান্ত:  আর্থিক লক্ষ্য পূরণে বাধা হতে পারে ভুল অ্যাসেট ক্লাসে বিনিয়োগ। সেইজন্য নিজের ঝুঁকি ও লক্ষ্য বুঝে বিনিয়োগ করুন।

স্পষ্ট লক্ষ্যের অভাব:  প্রতিটি বিনিয়োগের একটি লক্ষ্য থাকবে। সেই লক্ষ্য অনুযায়ী বিনিয়োগের সিদ্ধান্ত নিতে হবে।

SIP কীভাবে অবসরে সাহায্য করবে?

SIP-র মাধ্যমে অল্প অল্প অর্থের জমা হয়ে কম্পাউন্ডিং-এর সুবিধার ফলে বিশাল সম্পদ তৈরি করা সম্ভব। এছাড়াও সঞ্চয়ের ক্ষেত্রে একটি নির্দিষ্ট নিয়ম তৈরি করে SIP। ফলে আর্থিক লক্ষ্যে স্থির থাকা সম্ভব হয়। আর যদি SIP-র অ্যামাউন্ট auto-debit করা হয় তাহলে মাসের শুরুতেই অন্যান্য দিকে খরচ না হয়ে সঞ্চয় করা সম্ভব হবে। আরও একটি কথা মনে রাখা জরুরি, যখনই SIP করবেন, অবশ্যই step up বিকল্পটি নির্বাচন করবেন, এতে প্রতি বছর আয় বাড়লে বাড়তি অর্থ SIP অ্যামাউন্টে যোগ হয়ে আর্থিক লক্ষ্যকে দ্রুততর করবে।

অবসর এমন একটি পর্যায়, যে পর্যায়টি আপনি সারা জীবনের পরিশ্রমের পর নির্ঝঞ্ঝাটে, নিশ্চিন্তে উপযোগ করতে চাইবেন। নিজের কাছের মানুষের সঙ্গে সময় কাটানো, ঘোরা, খাওয়া দাওয়া ইত্যাদি সব ক্ষেত্রেই প্রয়োজন আর্থিক স্বাধীনতা।

সেই কারণে অবসর জীবনের প্রথম ধাপ অর্থাৎ কর্মরত অবস্থায় সঞ্চয়ের সময় অপ্রয়োজনীয় খরচ কম রাখা, সঠিক সঞ্চয়, সঠিক জায়গায় বিনিয়োগ অতি প্রয়োজনীয়। অবসর পরিকল্পনা শুরু করুন সময় থাকতে এবং ক্রমাগত বিনিয়োগ করতে থাকুন।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading