buzywithinfoBuzy With Info
Everything About Business
rbi

শেয়ার বাজারের পতনের পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ পেলো পতন; রিজার্ভে বিভিন্ন সম্পদের অবস্থান কী?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

টানা ষষ্ঠ দিন শেয়ার বাজার পতনের মাঝে শোনা যাচ্ছে যে ফরেক্স রিজার্ভ হ্রাস পেয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) প্রকাশিত তথ্য অনুসারে, ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ভারতের বৈদেশিক মুুদ্রার রিজার্ভ ৩৯৬ মিলিয়ন ডলার কমে ৭০২.৫৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। যে তার ঠিক আগের সপ্তাহে অর্থাৎ ১২ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে রিজার্ভ ৪.৬৯ বিলিয়ন ডলার বেড়ে ৭০২.৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এছাড়া RBI তার প্রকাশিত রিপোর্টে উল্লেখ করেছে যে সর্বশেষ ২০২৪ সালের সেপ্টেম্বরের শেষের দিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেকর্ড ৭০৪.৮৮৪ বিনিয়ন ডলারের সর্বোচ্চ স্তর স্পর্শ করেছিল। 

July 18 New in article ads By Sir 1

১৯ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে রিজার্ভের বৃহত্তম উপাদান, বৈদেশিক মুদ্রা সম্পদ বা FCA (Foreign Currency assets) ৮৬৪ মিলিয়ন ডলার কমে ৫৮৬.১৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে RBI তথ্য অনুসারে, ডলারের পরিপ্রেক্ষিতে FCAs রিজার্ভে থাকা ইউরো, পাউন্ড এবং ইয়েনের মতো অ-মার্কিন (NON-US) মুদ্রার ওঠানামার প্রভাবকে প্রতিফলিত করেছে। একই সপ্তাহে আবার গোল্ড রিজার্ভ ৩৬০ মিলিয়ন ডলার বেড়ে ৯২.৭৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এদিকে আবার গত সপ্তাহে স্পেশাল ড্রইং রিজার্ভস বা SDRs মিলিয়ন ডলার বেড়ে ১৮.৮৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে। 

অবশ্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF (International Monetary Fund)-এর কাছে ভারতের রিজার্ভ পজিশন ২ মিলিয়ন ডলার বেড়ে ৪.৭৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। একথা সবাই জানি যে রিজার্ভ ব্যাংক প্রয়োজনে বিভিন্ন সময়ে মুদ্রার তীব্র অস্থিরতা রোধ করার জন্য  ডলার বিক্রি সহ তারল্য কার্যক্রমের মাধ্যমে বৈদেশিক মুদ্রা বাজারে হস্তক্ষেপ করে। তাই কর্মকর্তারা জোর দিয়ে বলেন যে এই ধরনের হস্তক্ষেপের লক্ষ্য একটি নির্দিষ্ট বিনিময় হার স্তর বা ব্যান্ডকে লক্ষ্য করে নয় বরং বাজারের অবস্থা সুশৃঙ্খল রাখা।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading