Article By – সুনন্দা সেন

আজকের ব্যাংকিং খাতে গুরুত্বপূর্ণ খবর অনুযায়ী, কেন্দ্রীয় সরকার এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) স্পষ্ট করে জানিয়েছে যে বর্তমানে কোনো পাবলিক‑সেক্টর ব্যাংকের (PSB) মার্জার বা বিক্রি করার পরিকল্পনা নেই। আর এটি সম্প্রতি এই ধরনের গুঞ্জন বাজারে ছড়িয়ে পড়ার পর এসেছে। যা বিনিয়োগকারীদের মধ্যে বাড়তে থাকা উদ্বেগ কিছুটা হলেও কমাবে বলে জানা যাচ্ছে। সাথে সরকারি ঘোষণা বেশকিছু সন্দেহ দূর করেছে এবং গ্রাহক ও বিনিয়োগকারীদের জন্য নিশ্চয়তার বার্তা পৌঁছে দিয়েছে।
একই সময়ে, IndusInd Bank জানিয়েছে যে তারা কোনো স্ট্র্যাটেজিক পার্টনার খুঁজছে না। আগে গুঞ্জন ছিল যে ব্যাংকটি নতুন বিনিয়োগকারীর সঙ্গে যুক্ত হতে পারে, কিন্তু এখন তা নিশ্চিতভাবে বাতিল। অন্যদিকে, ব্যাংকগুলোর লোনের সুদ কিছুটা কমেছে, কিন্তু আমানতের সুদ‑হার তেমন কমেনি। ফলে ব্যাঙ্কগুলোর নিট মার্জিন সংকুচিত হচ্ছে, যা তাদের মুনাফায় চাপ তৈরি করছে। তবে RBI এবং সরকারী তদারকিতে বলা হচ্ছে, এসব চ্যালেঞ্জ সাময়িক এবং দেশের ব্যাংকিং খাত স্থির ও নিরাপদ।
বিশেষ উল্লেখযোগ্য বিষয়, RBI সম্প্রতি তিনটি ব্যাংক; যথা – স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, HDFC ব্যাংক এবং ICICI ব্যাংককে “সবচেয়ে নিরাপদ” হিসেবে ঘোষণা করেছে। এর অর্থ এই ব্যাংকগুলোর আর্থিক স্থিতিশীলতা উচ্চ পর্যায়ে এবং তারা দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। এককথায় বলতে গেলে, সরকারের খোলাসা এবং ব্যাংকগুলোর কার্যক্রমে স্থিতিশীলতা বজায় থাকায় গ্রাহক ও বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা হচ্ছে। যদিও সুদ‑হার এবং মার্জিন নিয়ে কিছু চ্যালেঞ্জ রয়েছে। তবুও দেশের ব্যাংকিং খাত সামগ্রিকভাবে শক্তিশালী ও নিরাপদ বলেই দেখা যাচ্ছে।




