Article By – সুনন্দা সেন

ভারতের বৃহত্তম এবং প্রথম সারির সরকারি ব্যাংক ‘স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া’ বা SBI তার গ্রাহকদের জন্য নিয়ে এসেছে দারুন সুখবর। সদ্য প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি SBI এক মাসের মেয়াদী ঋণের সুদের হার ২৫ বেসিস পয়েন্ট (bps) কমিয়েছে। যার জন্যে ওই ব্যাংকের গ্রাহক সহ সাধারণ নাগরিকদের ব্যক্তিগত ঋণ, গাড়ি ঋণ, বা ব্যবসায়িক ঋণ নিতে খরচ কম হবে বা বলা যায় সুদ কম গুনতে হবে। তবে দীর্ঘমেয়াদী ঋণের জন্য সুদের হার অপরিবর্তিত রয়েছে। যদি আপনি স্বল্পমেয়াদী ঋণের কথা ভাবছেন, তাহলে এখনই সঠিক সময়।
বিস্তারিত ভাবে বলতে গেলে SBI তাদের এক মাসের MCLR ৮.৪৫% থেকে কমিয়ে ৮.২০% করেছে। আর MCLR ঋণের সুদের হার নির্ধারণ করে। অর্থাৎ এটি সেই ন্যূনতম সুদের হার, যার নিচে ব্যাংক আপনাকে ঋণ দিতে পারে না। রিপোর্ট বলছে, স্বল্পমেয়াদী ঋণ এখন সস্তা। যা ব্যক্তিগত ঋণ, গাড়ি ঋণ, এবং ছোট ব্যবসার জন্য অর্থের প্রয়োজন মেটাতে আরও সুবিধাজনক হবে। বিশেষজ্ঞদের মতে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) চলতি বছরের ডিসেম্বরে বা ২০২৫ সালের ফেব্রুয়ারিতে সুদের হার কমানোর পরিকল্পনা করছে। এর ফলে ঋণের সুদের হার আরও কমতে পারে।
এর আগে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহকদের এক মাসের মেয়াদী ঋণের জন্য ৮.৪৫% হারে সুদ দিতে হতো। তবে সম্প্রতি স্বল্পমেয়াদি ঋণের সুদের হার কম করায় সেই সংখ্যা কমেছে। চলুন তবে স্টেট ব্যাংকের নতুন সুদের হারের তালিকায় চোখ বুলিয়ে নেওয়া যাক। :–
- ব্যাংকটি ওভার নাইট ঋণের ক্ষেত্রে ৮.২০% সুদের হার ধার্য্য করেছে।
- ব্যাংকটি ১ মাসের মেয়াদের ঋণের ক্ষেত্রে ৮.২০% সুদের হার ধার্য্য করেছে।
- ব্যাংকটি ৩ মাসের মেয়াদের ঋণের ক্ষেত্রে ৮.৫০% সুদের হার ধার্য্য করেছে।
- ব্যাংকটি ৬ মাসের মেয়াদের ঋণের ক্ষেত্রে ৮.৮৫% সুদের হার ধার্য্য করেছে।
- ব্যাংকটি ১ বছরের মেয়াদের ঋণের ক্ষেত্রে ৮.৯৫% সুদের হার ধার্য্য করেছে।
- ব্যাংকটি ২ বছরের মেয়াদের ঋণের ক্ষেত্রে ৯.০৫% সুদের হার ধার্য্য করেছে।
- ব্যাংকটি ৩ বছরের মেয়াদের ঋণের ক্ষেত্রে ৯.১০% সুদের হার ধার্য্য করেছে।




