buzywithinfoBuzy With Info
Everything About Business
Gold

নতুন ট্রেন্ড বাজারে ভলিউম কম ও ভ্যালু বেশি! অক্ষয় তৃতীয়াতে সোনা কেনায় প্রায় ৩০% পতন

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

দেশজুড়ে অক্ষয় তৃতীয়ার শুভক্ষণে সোনা কেনার দীর্ঘদিনের ঐতিহ্য থাকলেও, চলতি বছর সেই চিত্রে বড় পরিবর্তন দেখা গেল। বাজারের সাম্প্রতিক তথ্য বলছে, সোনা কেনার পরিমাণ বা ভলিউম প্রায় ৩০% হ্রাস পেয়েছে। যার প্রধান কারণ – সোনার দামে অস্বাভাবিক বৃদ্ধি। গত এক বছরে আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রায় ৫০% থেকে ৬০% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ফলে সাধারণ ক্রেতাদের পক্ষে বড় আকারে সোনা কেনা কঠিন হয়ে পড়েছে।

8 3

কলকাতা, মুম্বাই, দিল্লি সহ দেশের বিভিন্ন শহরের জুয়েলারি দোকানগুলিতে ভিড় থাকলেও সেই ভিড় আগের মতো বড় কেনাকাটার রুপ নিচ্ছে না। অনেক ক্রেতাই শুধু প্রতীকি রুপে ছোট গয়না বা গোল্ড কয়েন কিনে উৎসব পালন করছেন। বাজার বিশেষজ্ঞদের মতে, ক্রেতাদের আচরণে স্পষ্ট পরিবর্তন এসেছে। আগের মতো ভারী হার, বালা বা বড় অলংকার কেনার বদলে এখন অনেকেই হালকা ডিজাইনের গয়না বা কম ওজনের সোনা বেছে নিচ্ছেন। এতে তাদের জন্য খরচ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে। 

অবশ্য দেশের বিভিন্ন অঞ্চলে চাহিদার চিত্রও একরকম নয়। দক্ষিণ ভারত (South India)-এ কিছুটা ভালো কেনাকাটা লক্ষ্য করা গেছে। যেখানে উত্তর ও পশ্চিম ভারতে চাহিদা তুলনামূলকভাবে দুর্বল। এছাড়া বর্তমানে মানুষ শুধু উৎসবের দিনেই সোনা কিনছেন না, যা আর একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। আর অনেকেই দাম কমার সময় বা অফারের সুযোগে সারা বছর জুড়েই সোনা কেনার পরিকল্পনা করছেন। ফলে অক্ষয় তৃতীয়ার মতো নির্দিষ্ট দিনের উপর নির্ভরতা কিছুটা কমেছে। তবে মোট বিক্রির টাকার অঙ্ক তেমন কমেনি। বরং দাম বৃদ্ধির কারণে বিক্রির চাহিদা কমলেও তার মূল্য আগের থেকে বেশি।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading