Article By – সুনন্দা সেন

HDFC মিউচ্যুয়াল ফান্ড ‘HDFC নিফটি টপ 20 ইক্যুয়াল ওয়েট ইনডেক্স ফান্ড’ চালু করেছে। এটি একটি ওপেন-এন্ডেড ইনডেক্স ফান্ড, যা নিফটি টপ 20 ইক্যুয়েল ওয়েট ইন্ডেক্স (TRI) রেপ্লিকেট করে। এই স্কিমটির লক্ষ্য হল এমন রিটার্ন জেনারেট করা যা ইনডেক্সের পারফর্ম্যন্সের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং ট্র্যাকিং ত্রুটির সাপেক্ষে। HDFC মিউচ্যুয়াল ফান্ডের এই ফান্ডটির নিউ ফান্ড অফার বা NFO ৭মার্চ থেকে শুরু হবে এবং ২১ মার্চ শেষ হবে। বিনিয়োগকারীরা সর্বনিম্ন ১০০ টাকা বিনিয়োগ করে সাবস্ক্রাইব করতে পারবেন। এই ফান্ডটি রেগুলার এবং ডিরেক্ট প্ল্যানের অধীনে উপলব্ধ থাকবে।
এই ফান্ডটি একটি প্যাসিভ ইনভেস্টমেন্ট কৌশল অনুসরণ করে, সমান গুরুত্বসহ শীর্ষ ২০টি নিফটি স্টকে বিনিয়োগ করে। এই পদ্ধতির লক্ষ্য থাকে কোম্পানিগুলিতে ডাইভার্সিফাই আনা এবং ঝুঁকির প্রবণতা কমানো। HDFC মিউচ্যুয়াল ফান্ড বরাদ্দের পাঁচ কর্মদিবসের মধ্যে প্রথম NAV প্রকাশ করবে। ফান্ড হাউস জানিয়েছে যে রিডেম্পশনের অনুরোধ পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে রিডেম্পশনের প্রক্রিয়া চালু করা হবে। তারপরে গিয়ে আপনি নিজের অর্থ পাবেন।
বিনিয়োগ করা চলুন ‘HDFC নিফটি টপ 20 ইক্যুয়াল ওয়েট ইনডেক্স ফান্ড’-এর কী-পয়েন্ট বৈশিষ্ট্যগুলি দেখে নেওয়া যাক।–
- বেঞ্চমার্ক নিফটি টপ ইক্যুয়াল ওয়েট ইন্ডেক্স।
- এটি ডেইলি (দৈনিক) রিডেম্পশন সহ ওপেন-এন্ডেড ইক্যুইটি স্কিম।
- এই ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে এন্ট্রি এবং এক্সিট লোডের প্রয়োজন পড়বে না।
- আপনারা মিউচ্যুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটারদের এবং বিনিয়োগ উপদেষ্টাদের (advisors) মাধ্যমে অনলাইন বা অফলাইন, উভয় পদ্ধতি বিনিয়োগ করার সুযোগ পাবেন।




