buzywithinfoBuzy With Info
Everything About Business
rbi

মার্কিন শুল্ক কী ভারতের অর্থনীতিতে প্রভাব ফেলবে? RBI গভর্নর কী বললেন? জেনে নিন সেই বিষয়

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

আজ ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) তার দ্বি-মাসিক মুদ্রাস্ফীতি কমিটির (MPS) সভায় তার মূল ঋণের হার ৫.৫%- এ স্থিতিশীল রেখেছে। তিন দিনের বৈঠকে RBI গভর্নর সঞ্জয় মালহোত্রা মুদ্রাস্ফীতি, প্রবৃদ্ধি, শুল্ক ঘোষণার ফলে সৃষ্ট বিশ্বব্যাপী বাণিজ্য উত্তেজনার বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে। গভর্নর বর্তমানে ভারতীয় বাণিজ্য অবস্থান এবং আগামী দিনে US-এর শুল্ক আরোপের ফলে কেমন প্রভাব পড়তে পারে সেই বিষয় দৃষ্টিভঙ্গি জানানোর সাথে, মুদ্রাস্পীতি নিয়েও কথা বলেছেন। তিনি পলিসি রেট স্থিতিশীল রাখার সাথে স্ট্যান্ডিং ডিপোজিট ফেসিলিটি ৫.২৫%- এ এবং ব্যাংক রেট ৫.৭৫%- এ অপরিবর্তিত রেখেছে। 

July 18 New in article ads By Sir

গভর্নরের বক্তৃতার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল ক্রমবর্ধমান বিশ্ব বাণিজ্য উত্তেজনা সম্পর্কে তার মন্তব্য। সাম্প্রতিক শুল্ক ঘোষণা এবং চলমান বাণিজ্য আলোচনার কথা উল্লেখ করে গভর্নর মালহোত্রা বলেন, এই ঘটনাগুলি ভবিষ্যতে ভারতের প্রবৃদ্ধিকে প্রভাবিত করতে পারে। ভূ-রাজনৈতিক উত্তেজনা, অব্যহত বৈশ্বিক অনিশ্চয়তা এবং বৈশ্বিক আর্থিক বাজারে অস্থিরতা থেকে উদ্ভুত প্রতিকূলতা প্রবৃদ্ধির সম্ভাবনার জন্য ঝুঁকি বা রিস্ক তৈরি করে। তিনি ব্যাখা করে বলেন যে ভারতের অভ্যন্তরীন অর্থনীতি যখন শক্তি প্রদর্শন করছে, তখন শুল্কের মতো সমস্যাগুলি বৈশ্বিক বাণিজ্যে চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে। তবে এই অনিশ্চয়তার সত্ত্বেও RBI ২০২৫-২৬ সালের জন্য তাদের GDP প্রবৃদ্ধির পূর্বাভাস ৬.৫%- এ বজায় রেখেছে। 

গভর্নর বৃহত্তম বৈশ্বিক অর্থনীতি চিত্র সম্পর্কেও কথা বলেন। তিনি উল্লেখ করেন যে বিশ্বজুড়ে নীতি নির্ধারকরা এখনও কম প্রবৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির কারণে সমস্যার সম্মুখীন হচ্ছে। গভর্নর স্বীকার করেছেন যে প্রধান মুদ্রাস্ফীতি তীব্রভাবে হ্রাস পেয়েছে, যা কেন্দ্রীয় ব্যাংককে আপাতত আরও সুদের হার কমানোর সুযোগ দিয়েছে। প্রধান মুদ্রাস্ফীতি পূর্বাভাসের তুলনায় অনেক কম, মূলত খাদ্যের দামের অস্থিরতার কারণে, বিশেষ করে সবজির দাম। অন্যদিকে, মূল মুদ্রাস্ফীতি প্রত্যাশা অনুযায়ী ৪% এর কাছাকাছি স্থিতিশীল রয়েছে। চলতি আর্থিক বছরের শেষ প্রান্তিক থেকে মুদ্রাস্ফীতি বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়াও গভর্নর বলেন, কনস্ট্রাকশন এবং বাণিজ্য এমন দুটি ক্ষেত্র যা আগামী মাসগুলিতে পরিষেবা বৃদ্ধির দিকে পরিচালিত হবে আশা করা হচ্ছে। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading