Article By – সুনন্দা সেন

ICICI ব্যাংক তার ক্রেডিট কার্ডের শর্তাবলীতে পরিবর্তন আনার বিষয় ঘোষণা করেছে। আর পরিবর্তীত নতুন শর্তাবলীগুলি ১৫ নভেম্বর, ২০২৪ থেকে কার্যকর হবে। তবে এটি প্রথম নয়, এই পরিবর্তন ব্যাংকের দ্বিতীয় বারের মতো ক্রেডিট কার্ডের অফারগুলি সংশোধন করছে।
আর পরিবর্তনগুলি এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাক্সেস, রিওয়ার্ড ক্যাপস, লেনদেন ফি সহ সম্পূরক কার্ডধারীদের জন্য অ্যাড – অন চার্জ কে প্রভাবিত করবে।
চলুন তবে পরিবর্তনগুলির বিষয় বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক। :-
- বিভাগ অনুযায়ী স্পেনডিং ক্যাপ:-
প্রধান পরিবর্তনগুলির মধ্যে একটি হল নির্দিষ্ট ব্যয় বিভাগের জন্য রিওয়ার্ড ক্যাপ প্রবর্তন। ইউটিলিটি অ্যান্ড ইন্স্যুরেন্স পেমেন্ট, ব্যাংক এন্ট্রিলেভেড এবং মিড – রেঞ্জ কার্ডের জন্য প্রতিমাসে সর্বাধিক ৪০,০০০ টাকা এবং প্রিমিয়াম কার্ডের জন্য প্রতি মাসে ৮০,০০০ টাকা খরচ নির্ধারিত করেছে। মুদিখানায় খরচ করতে পারেন ২০,০০০ টাকা এবং জ্বালানিতে সর্বাধিক ৫০,০০০ টাকা।
- লেনদেন ফি প্রবর্তন:-
ICICI ব্যাংক নির্দিষ্ট ধরনের খরচের জন্য ১% লেনদেন ফি চালু করবে। যা থার্ড পার্টি অ্যাপ দ্বারা করা বেশকিছু পেমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে। যেমন- শিক্ষা, জ্বালানি এবং ইুটিলিটি।
- লাউঞ্জ অ্যাক্সেসের পরিবর্তন:-
ICICI ব্যাংক তার কমপ্লিমেন্টারি এয়ারপোর্ট লাউঞ্জ ফিচারে পরিবর্তন করেছে। যার জন্য কার্ডধারীদের ৭৫,০০০ টাকা কমপক্ষে ধার করতে হবে আগে।
- নতুন ফি কাঠামো:-
ব্যাংকটি তাদের ফি কাঠামো আপডেট করেছে। সাপ্লিমেন্টারি কার্ডের জন্য এবার থেকে ১৯৯ টাকা ফি দিতে হবে। বকেয়া ক্রেডিট কার্ড ব্যালেন্সের ফিনান্স চার্জ প্রতিমাসে ৩.৭৪% এবং বার্ষিক ৪৫% থাকবে।




