Article By – সুনন্দা সেন

SBI এবং HDFC ব্যাংকের নেওয়ার পদক্ষেপের পর ICICI ব্যাংক তাদের সুদের হার কমানোর কথা ঘোষণা করেছে। প্রাইভেট ব্যাংকটি তাদের সেভিংস অ্যাকাউন্টের সুদের হার ২৫ বেসিস পয়েন্ট এবং নির্দিষ্ট মেয়াদে ফিক্সড ডিপোজিট (FD)-এর হার ৫০ বেসিস পয়েন্ট পর্যন্ত কমিয়েছে। সংশোধিত সুদের হার আজ (১৭ এপ্রিল, ২০২৫) থেকে কার্যকর হয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাংক রেপো রেট হার কমানোর পর একে একে SBI, HDFC তার সুদের হার কমানোর ঘোষণা দেয়। এবার মুদ্রানীতি কমিটির নেওয়া সীদ্ধান্তের বিপরীতে FD রেট এবং সেভিংস অ্যাকাউন্টের সুদের হার কমালো ICICI ব্যাংক।
চলুন তবে দেশের প্রথম সারির প্রাইভেট ICICI ব্যাংকের আজ থেকে শুরু হওয়া FD হারের বিষয় জেনে নেওয়া যাক। (তালিকায় প্রি-ম্যাচিওর প্রত্যাহারের সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে)। –
FD-এর মেয়াদ | ব্যাংক প্রদত্ত বার্ষিক সুদের হার | |
| সাধারণ নাগরিক | প্রবীণ নাগরিক | |
| ৭ থেকে ২৯ দিন | ৩% | ৩.৫% |
| ৩০ থেকে ৪৫ দিন | ৩% | ৩.৫% |
| ৪৬ থেকে ৬০ দিন | ৪.২৫% | ৪.৭৫% |
| ৬১ থেকে ৯০ দিন | ৪.২৫% | ৪.৭৫% |
| ৯১ থেকে ১৮৪ দিন | ৪.৭৫% | ৫.২৫% |
| ১৮৫ থেকে ২৭০ দিন | ৫.৭৫% | ৬.২৫% |
| ২৭১ দিন থেকে ১ বছরের কম | ৬% | ৬.৫% |
| ১ বছর থেকে ১৫ মাসের কম | ৬.৭০% | ৭.২% |
| ১৫ মাস থেকে ১৮ মাসের কম | ৬.৮০% | ৭.৩০% |
| ১৮ মাস থেকে ২ বছর | ৭.০৫% | ৭.৫৫% |
| ২ বছর ১ দিন থেকে ৫ বছর | ৬.৯০% | ৭.৪০% |
| ৫ বছর ১ দিন থেকে ১০ বছর | ৬.৮০% | ৭.৩০% |
| ৫ বছর (Tax Saver FD) | ৬.৯০% | ৭.৪০% |
সংশোধিত কাঠামোর অধীনে ICICI ব্যাংক এখন ৫০ লক্ষ টাকার কম সেভিংস অ্যাকাউন্টে থাকলে, দিনের শেষ ব্যালেন্সের জন্য বার্ষিক ২.৭৫% সুদের হার অফার করছে। যা পূর্বে ছিল ৩%। ৫০ লক্ষ টাকা এবং তার বেশি ব্যালেন্সের জন্য সুদের হার বার্ষিক ৩.২৫%, যা ৩.৫০% ছিল। এই সুদের হারগুলি দৈনিক ক্লোজিং ব্যালেন্সের উপর ভিত্তি করে গণনা করা হয়। যা বিদ্যমান আর্থিক অবস্থার মধ্যে ব্যাংকগুলি তাদের ডিপোজিট প্রস্তাবগুলি পুনর্বিন্যাস করার বৃহত্তর প্রবণতা প্রতিফলিত করে।




