Article By – সুনন্দা সেন

IDFC First Bank বৃহস্পতিবার অর্থাৎ আজ (১৯ সেপ্টেম্বর, ২০২৪) একটি ক্রেডিট কার্ড চালু করেছে। যার নাম ‘অশ্ব ক্রেডিট কার্ড’ (Ashva Credit Card)’। IDFC ফার্স্ট ব্যাংক এক বিবৃতিতে বলেছে, ভিসা দ্বারা চালিত এই নতুন মেটাল ক্রেডিট কার্ডটি ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐত্যিহ্যকে আধুনিক পরিশীলিততার সাথে একত্রিত করেছে। অশ্ব ক্রেডিট কার্ড যারা ঘন ঘন ভ্রমন করেন এবং বিলাসবহুল অভিজ্ঞতার সন্ধানে থাকেন তাদের সুবিধা এবং বৈশিষ্ট্যগুলি অফার করেন। সম্প্রতিক প্রকাশিত একটি সমীক্ষা থেকে জানা যাচ্ছে যে, মেটাল ক্রেডিট কার্ডের জন্য বিশাল সংখ্যক মানুষ ব্যাংক পরিবর্তন করছেন। সেই বিষয় জানার আগে চলুন ‘অশ্ব ক্রেডিট কার্ড’- এর বৈশিষ্ট্যগুলির বিষয় জেনে নেওয়া যাক। –
- বৈদেশিক মুদ্রার লেনদেনে ফি মাত্র ১%। কারণ IDFC ফার্স্ট ব্যাংকের ক্রেডিট কার্ড কম ফরেক্স চার্জ আরোপ করবে।
- এটি স্টেটমেন্ট সাইকেলে এবং গ্রাহকদের জন্মদিনে কার্ডের মাধ্যমে ২০,০০০ টাকার বেশি খরচ করলে ১০গুণ রিওয়ার্ড পয়েন্ট প্রদান করবে।
- IDFC ফার্স্টব্যাংকের ‘অশ্ব ক্রেডিট কার্ড’ প্রতি ত্রৈমাসিকে ৪টি ডোমেস্টিক এবং ২টি ইন্টারন্যাশনাল লাউঞ্জ ভিজিটার অ্যাক্সেস দেবে।
- নন-রিফান্ডেবেল ফ্লাইট এবং হোটেল বাতিলের জন্য বার্ষিক ২৫,০০০ টাকা পর্যন্ত বাতিলিকরণ বা Cancellation কভার প্রদান করবে।
- এই ক্রেডিট কার্ড তার গ্রাহকদের BookMyShow-এর মাধ্যমে মাসে দুবার দ্বিতীয় টিকিটে ৪০০ টাকা পর্যন্ত ছাড় সহ একটি বিনামূল্যের সিনেমার টিকিট অফার করবে।
- প্রতিবছর ২৪ রাউন্ড পর্যন্ত গল্ফ প্রিভিজেস বা সুবিধা প্রদান করবে ‘অশ্ব ক্রেডিট কার্ড’।
বৈশিষ্ট্যের পাশাপাশি জেনে নেওয়া বালো যে IDFC ফার্স্ট ব্যাংকের অশ্ব ক্রেডিট কার্ড যোগ্য (eligible) গ্রাহকদের জন্য ২,৯৯৯ টাকা (TGST) জয়েনিং ফি এবং ২,৯৯৯ টাকা (TGST) বার্ষিক ফি (Annual Fee) সহ উপলব্ধ।




