Article By – সুনন্দা সেন

DCB ব্যাংক এবং ফিনটেক ফার্ম ক্রেডিলিও নোভিও সিকিউরড ক্রেডিট কার্ড চালু করেছে। এটি একটি রুপে কার্ড, যা ভারতের ‘নিউ-টু-ক্রেডিট’ জনগণের জন্য ডিজাইন করা হয়েছে। কার্ডটি UPI-এর সাথে মার্জড এবং একটি ফিক্সড ডিপোজিট দ্বারা সমর্থিক। যা ফলে পর্ববর্তী বা আগের ক্রেডিট হিস্টোরি ছাড়াই ব্যক্তিরা আনুষ্ঠানিক বা ফর্মাল ক্রেডিট অ্যাক্সেস করতে পারবেন। ভারতে বর্তমানে আনুমানিক ৪ কোটি ইউনিট ক্রেডিট কার্ড হোল্ডার রয়েছেন। আর নতুন নোভিও সিকিউরড ক্রেডিট কার্ডটি প্রায় ৩০ কোটি সম্ভাব্য ব্যবহারকারীর বৃহত্তর অংশকে লক্ষ্য করে তৈরি। যার মধ্যে মেট্রো এবং ছোট শহরগুলির মধ্যম থেকে উচ্চ মধ্যম আয়ের ব্যক্তিরাও অন্তর্ভুক্ত।
এছাড়াও জানা যাচ্ছে যে নোভিও সিকিউরড ক্রেডিট কার্ডটির লক্ষ্য হলো কাঠামোগত ক্রেডিট অ্যাক্সেস প্রদান করা এবং ব্যবহারকারীদের বা ইইজারদের সময়ের সাথে সাথে একটি ক্রেডিট প্রোফাইল তৈরি করার সুযোগ করে দেওয়া। আর এটি নোভিও অ্যাপের সাথে যুক্ত হওয়ায় UPI-এর মাধ্যমে ফিক্সড ডিপোজিট বুক এবং তাৎক্ষনিকভাবে লেনদেন করার সুযোগ পাবেন। ক্রেডিলিওর মতে, এই কার্ডটি রিওয়ার্ড এবং লাইফস্টাইল বেনিফিট প্রদান করে। ক্রেডিলিওর প্রতিষ্ঠাতা ও CEO আদিত্য গুপ্তা বলেন যে নোভিও সিকিউরড ক্রেডিট কার্ড UPI-সমক্ষ পণ্যের মধ্যে ক্রেডিট অ্যাক্সেস সম্প্রসারণের বৃহত্তর উদ্যোগের সাথে সামঞ্জস্যপূর্ণ।
এদিকে DCB ব্যাংকের নতুন ক্রেডিট কার্ড অফারগুলির মধ্যে রয়েছে নতুন ক্রেডিট ব্যবহারকারীদের জন্য একটি UPI-লিঙ্কড Rupay কার্ড এবং পেলেস ক্রেডিট কার্ডের রেঞ্জ। যার মধ্যে আবার সিলেক্ট এবং প্ল্যাটিনাম বিকল্প রয়েছে। এই ক্রেডিট কার্ডটিও আপনাকে ফিক্সড ডিপোজিটের সুবিধা প্রদান করে এবং কার্ডের লিমিটেশন আপনার ফিক্সড ডিপোজিটের পরিমাণের ৯০% পর্যন্ত নির্ধারিত করেছে। সাথে প্ল্যাটিনাম বিকল্পে লাউঞ্জ অ্যাক্সেস সহ উচ্চতর রিওয়ার্ড এবং সুবিধা প্রদান করে। ক্রেডিট কার্ডের জন্য আবেদন DCB মোবাইল ব্যাংকিং অ্যাপ অথবা ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে করা যেতে পারে।




