buzywithinfoBuzy With Info
Everything About Business
rbi

অনলাইন জালিয়াতি রোধে .bank.in ডোমেন সুরক্ষিত করার পদক্ষেপ নিচ্ছে ভারতীয় ব্যাংকগুলি; এই বিষয় গ্রাহকদের কী কী জানা দরকার?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

আজ (৩১ অক্টোবর) থেকে ভারতীয় রিজার্ভ ব্যাংক অর্থাৎ RBI একটি নতুন নির্দেশিকা জারি করেছে। যাতে সমস্ত ব্যাংককে তাদের অফিসিয়াল ওয়েবসাইট ‘.bank.in’ ডোমেনে স্থানান্তর করার কথা বলা হয়েছে। এই পদক্ষেপের লক্ষ্য সাইবার নিরাপত্তা বৃদ্ধি করা, গ্রাহকদের ফিশিং স্ক্যাম থেকে রক্ষা করা এবং ডিজিটাল ব্যাংকিংয়ের উপর আস্থা জোরদার করা। নতুন নিয়মের অধীনে শুধুমাত্র RBI নিয়ন্ত্রিত ব্যাংকগুলি ‘.bank.in’ ডোমেনটি রেজিস্ট্রার এবং ব্যবহার করতে পারবে। আর এই পরিবর্তনের অর্থ হল আজ থেকে গ্রাহকরা তাদের ব্যাংকের ওয়েবসাইটগুলিতে ‘.bank.in’ দিয়ে শেষ হওয়া আপডেট করা URL -গুলি দেখতে পাবেন। জানা যাচ্ছে যে মাইগ্রেশন ইতিমধ্যে গেছে। 

July 18 New in article ads By Sir

সদ্য প্রকাশিত রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে ICICI ব্যাংক, HDFC ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক এবং কোটাক মাহিন্দ্রা ব্যাংক সহ শীর্ষস্থানীয় বেসরকারি খাতের ব্যাংকগুলি ইতিমধ্যেই মাইগ্রেশন সম্পন্ন করেছে। সাথে অনলাইন পেমেন্ট জালিয়াতি এবং জাল ব্যাংকিং ওয়েবসাইটের বৃদ্ধির পর RBI এই আদেশ জারি করেছে বলেও জানা যাচ্ছে। আর এই এক্সক্লুসিভ ডোমেইনটি ভারতীয় ব্যাংকগুলির জন্য একটি যাচাইকৃত (ডিজিটাল) আইডেনটিটি পরিচয় হিসেবে কাজ করবে। ইনস্টিটিউট ফর ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ইন ব্যাংকিং টেকনোলজি (IDRBT) নতুন ডোমেনের একমাত্র রেজিস্ট্রার হিসেবে কাজ করবে। এমন সময় সইবার সিকিউরিটি বিশেষজ্ঞদের পক্ষ থেকে ব্যবহারকারীদের পরামর্শ দেওয়া হচ্ছে, 

  1. লগ ইন করার আগে সর্বদা যাচাই করে নিন যে ব্যাংকিং URL -গুলি ‘.bank.in’ দিয়ে শেষ হচ্ছে কিনা। 
  1. ব্যাংকিং পোর্টাল অ্যাক্সেস করার জন্য সার্চ ইঞ্জিনের ফরোয়ার্ড করা লিঙ্ক ব্যবহার করা এড়িয়ে চলতে হবে।
  1. ফিলিং রিস্ক প্রতিরোধ করতে নতুন অফিসিয়াল URL-গুলি বুকমার্ক করার কথা বলা হচ্ছে। 
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading