Article By – সুনন্দা সেন

ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক (IOB) প্রথমে ঘোষণা করে যে তারা সমস্ত ঋণের মেয়াদে তা প্রান্তি ব্যয় তহবিল ভিত্তিক ঋণের হার বা MCLR (Marginal Cost of Fund-Based Lending Rate) হ্রাস করবে। এরপর ১৪ জুলাই, ২০২৫-এ ব্যাংকটি আনুষ্ঠানিক ভাবে তার অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট কমিটি (ALCO) দ্বারা উক্ত বিষয়ে পর্যালোচনা করার পর সংশোধিত হারগুলি ১৫ জুলাই, ২০২৫ থেকে কার্যকর হয়েছে। RBI গভর্নর সঞ্জয় মালহোত্রার নেতৃত্বে রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট (BPS) কমিয়ে ৬% থেকে ৫.৫% করার সীদ্ধান্ত নেওয়ার পর গৃহীত হয়েছে। এর আগে ব্যাংক অফ ইন্ডিয়া (BOI), ইউকো ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB), ব্যাংক অফ বরোদা (BOB) সহ আরও অনেক ঋণদাতা MCLR হার কমানোর ঘোষণা করেছে।
BOB রেপো রেটের সাথে যুক্ত বেঞ্চমার্ক ঋণের হার ৫০ bps কমিয়েছে। একইভাবে HDFC ব্যাংক বিভিন্ন মেয়াদের MCLR ১০ bps কমিয়েছে। MCLR হ্রাসের ফলে এর সাথে যুক্ত বিভিন্ন ঋণ প্রোডাক্টের সুদের হার কমবে বলে আশা করা হচ্ছে। যার মধ্যে রয়েছে গৃহঋণ (হোমলোন), ব্যাক্তিগত ঋণ (পার্সোনাল লোন) এবং গাড়ি ঋণ (কার লোন)। বিদ্যমান MCLR – সংযুক্ত ঋণের ঋণগ্রাহীতারা তাদের ঋণচুক্তির পুনঃনির্ধারণের তারিখের উপর নির্ভর করে EMI-তে হ্রাস পেতে পারে। অর্থাৎ MCLR- এ হ্রাস সাধারণত ঋণগ্রহীতাদের জন্য ভালো খবর হয়ে থাকে। কারণ এর ফলে ঋণ সস্তা হওয়ার সাথে EMI কম হতে পারে।
HDFC ব্যাংক এর আগে রেপো লিঙ্কড লেন্ডিং রেট বা RLLR ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ৮.৮৫% থেকে ৮.৩৫% করেছে। আর তা ১২ জুন,. ২০২৫ থেকে কার্যকর হয়েছে। সম্প্রতি MCLR সংশোধের পর বিভিন্ন মেয়াদে এটি দাঁড়িয়েছে –
| মেয়াদ | ১৫ জানুয়ারি থেকে বিদ্যমান MCLR | ১৫ জুলাই থেকে সংশোধিত MCLR |
| ওভারনাইট | ৮.২৫% | ৮.১৫% |
| এক মাসের | ৮.৫০% | ৮.৪০% |
| তিন মাসের | ৮.৬৫% | ৮.৫৫% |
| ছয় মাসের | ৮.৯০% | ৮.৮০% |
| এক বছরের | ৯.১০% | ৯% |




