Article By – সুনন্দা সেন

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা RBI বৃহস্পতিবার (৮মে, ২০২৫) বিদেশী বিনিয়োগকারীদের ভারতীয় কর্পোরেট বন্ড কেনার জন্য আরও বেশী সলিনতা প্রদান করেছে। সাথে তারা এর জন্যে আরও বেশী স্বাধীনতা দিয়েছে। যার ফলে তারা স্বল্পমেয়াদী পেপার কেনার সুযোগ পেয়েছে। কেন্দ্রীয় ব্যাংক কর্পোরেট বন্ডে বিদেশী বিনিয়োগ নিয়ন্ত্রণকারীদের তার নিয়ম থেকে স্বল্পমেয়াদী বিনিয়োগ এবং ঘনত্বের সীমা সরিয়ে দিয়েছে। এটি, বিদেশী পোর্টফোলিও বিনিয়োগকারী বা FPI-দের বিনিয়োগে আরও সহজতা প্রদান করবে বলে জানিয়েছে।
বিধিনিষেধ অপসরণের আগে, একবছর পর্যন্ত অবশিষ্ট মেয়াদপূর্তির সাথে কর্পোরেট ঋণে FPI বিনিয়োগ, কর্পোরেট বন্ডে মোট বিনিয়োগের ৩০%-এর বেশি হতে পারত না। একই ভাবে বিদেশী বিনিয়োগকারীদের কর্পোরেট বন্ডে বিনিয়োগ দীর্ঘমেয়াদী সময়কালের জন্য বিনিয়োগ সীমা ১৫% এবং অন্য FPI-দের জন্য ১০% পর্যন্ত সীমাবদ্ধ ছিল। তবে নতুন নিয়মে সমস্ত চিত্র পাল্টে যাবে। বিশেষজ্ঞরা বলছেন যে এই নতুন নিয়ম ভারতীয় কর্পোরেট বন্ড বাজারের জন্য, বিশেষ করে নিম্ন – রেটযুক্ত ইনস্ট্রুমেন্ট এবং স্বল্পমেয়াদী ডেট পেপারের জন্য ইতিবাচক পদক্ষেপ।
আর্থিক উপদেষ্টা সংস্থা রকফোর্ট ফিনক্যাপ LLP-এর প্রতিষ্ঠাতা ভেঙ্কটকৃষ্ণান শ্রীনিবাসন বলেন, ভারতীয় ১০-বছরের Gsec এবং ১০-বছরের মার্কিন ট্রেজারির মধ্যে বর্তমান স্প্রেড প্রায় ২০০ বেসিস পয়েন্ট (bps)। যা এক বছর আগে ২৫০-৩০০ bps ছিল। তিনি আরও বলেন, ঐতিহাসিকভাবে এটি ৪০০-৫০০ bps এর কাছাকাছি। আবার অন্যান্য ইতিবাচক কারণের পাশাপাশি জেপি মরগান এবং ব্লুমবার্গ সূচক তহবিলে ভারতের অন্তর্ভুক্তির কারণে এই সময়ের মধ্যে এটি সঙ্কুচিত হয়েছে।




