রিজার্ভ ব্যাংকের উচ্চ রেপো রেটের জন্য একদিকে যেমন EMI- এর উপর চাপ রয়েছে, তেমন আবার FD- তে বেশি পরিমাণে সুদও মিলছে। কেবল একটি বা দুটি নয় দেশের প্রত্যেক ব্যাংক FD– তে সুদের হাট বাড়িয়েছে। দীর্ঘ মেয়াদী নয়, স্বল্প মেয়াদেও মিলতে পারে লাভ। তার জন্য আপনাকে ৩ বছরে জন্য ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করতে হবে। সাধারণত ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদে ব্যাংকে FD করা যায়। বর্তমানে দেখা যাচ্ছে কিছু কিছু ব্যাংক ৩ বছরের Fixed deposit- এ উচ্চ সুদের অফার করছে। চলুন তবে ৬ ব্যাংকের ৩ বছরের Fixed deposit- এর সুদের হার ঠিক কত? তা জেনে নেওয়া যাক:-
- SBI বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ৩ বছরের Fixed deposit-এ সাধারণ নাগরিকদের এবং প্রবীণ নাগরিকদের ৭.৫০% সুদের হার অফার করছে।
- পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা PNB ৩ বছরের FD সাধারণ নাগরিকদের ৭.২৫% এবং প্রবীণ নাগরিকদের ৭.৭৫% সুদের হার অফার করছে।
- ICICI ব্যাংক ৩ বছরে FD- তে সাধারণ গ্রাহকদের ৭% এবং প্রবীণদের ৭.৭৫% সুদের হার অফার করছে।
- ব্যাংক অফ বরোদা ৩ বছরের FD- এর জন্য সাধারণ নাগরিকদের ৬.৭৫% এবং প্রবীণদের ৭.২৫ সুদ অফার করছে।
- HDFC ব্যাংক ৩ বছরের FD তে ৭% সাধারণ নাগরিকদের এবং ৭.৪০% প্রবীণদের সুদের হার অফার করছে।
- কোটাক মহিন্দ্রা ৩ বছরের FD- তে ৭% সাধারণ গ্রাহক এবং ৭.৬০% প্রবীণদের সুদের হার অফার করছে।
Article By – সুনন্দা সেন






