Article By – সুনন্দা সেন

সাধারণ জনগণ থেকে ব্যবসায়ী, প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টের পাশাপাশি ফিক্সড ডিপোজিটের অ্যাকাউন্ট রয়েছে। যে কারণে দেশীয় ব্যাংকগুলি সুদের হারে সংশোধনের পাশাপাশি একাধিক নতুন FD স্কিম লঞ্চ করে থাকে। এবারে গ্রাহকদের কথা মাথায় রেখে জানা স্মল ফাইন্যান্স ব্যাংক লঞ্চ করেছে নতুন ফিক্সড ডিপোজিট। ব্যাংকটির নতুন FD ৭ থেকে ১৮০ দিনের মেয়াদের FD-এর জন্য বার্ষিক ৬.৭৫% সুদের হার অফার করছে। তবে ৩ কোটি টাকা পর্যন্ত খুচরা আমানতের জন্য নূন্যতম ১০ লাখ টাকা এবং গ্রাহকের ৩ কোটি থেকে ২০০ কোটি টাকার মধ্যে বাল্ক ডিপোজিটের ক্ষেত্রে প্রযোজ্য।
চলুন তবে দেরি না করে জানা স্মল ফাইন্যান্স ব্যাংকের নতুন FD-এর সুবিধাগুলি কী কী? তা দেখে নেওয়া যাক:-
- এই নতুন FD টি উচ্চ নিট মূল্যের ব্যক্তি এবং নিরাপদ ও তরল স্বল্পমেয়াদী বিনিয়োগ খুঁজছেন এমন কর্পোরেটদের চাহিদা পূরণের জন্য তৈরি করা হয়েছে।
- গ্রাহকরা একই দিনের রিডেম্পশন, আংশিক প্রত্যাহার এবং তাৎক্ষনির ওভার ড্রাফ্ট সুবিধার মতো বৈশিষ্ট্যগুলি থেকে উপকৃত হতে পারেন।
- এই ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে কোনো প্রাক-ম্যাচিউরিটি রিডেম্পশন চার্জ নেই।
ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং CEO অজয় কানওয়ালের মতে, এই উদ্দ্যোগের লক্ষ্য হল স্বল্পমেয়াদী আমানতের মাধ্যমে উদ্বৃত্ত তহবিল পরিচালনা।




