buzywithinfoBuzy With Info
Everything About Business
PNB

ব্যাংক FD- তে টাকা রাখলে হবে ডবল! PNB-এ টাকা ডবল কীভাবে হয? জানুন বিস্তারিত

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

সেই অতীত থেকে বর্তমানেও সবচেয়ে নিরাপদ বিনিয়োগ বিকল্প হল ব্যাংক ফিক্সড ডিপোজিট। তাই দেশের সরকারি এবং বেসরকারি ব্যাংকগুলি FD- এর সুদের হার পরিবর্তিত করতে থাকে। একথা সবাই জানি ব্যাংকের ফিক্সড ডিপোজিট ঝুঁকিবিহীন একটি বিনিয়োগ বিকল্প। যদি ব্যাংক ডুবেও যায় সেক্ষেত্রে RBI- এর তরফ থেকে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পাওয়া যায়। তাই বিনিয়োগের আগে অবশ্যই ভালো এবং বিশ্বস্ত ব্যাংক নির্বাচন করা উচিত। জানিয়ে রাখা ভালো সুদের হারে নিরিখে অন্যতম ভালো বিকল্প হল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা PNB। 

5 2

PNB- এ সর্বনিম্ন ৭ দিন থেকে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত FD করাতে পারবেন। আর সুদের হার ৩% থেকে ৭.৭৫% পর্যন্ত। আর যদি গ্রাহকরা ১০ বছরের জন্য বা তার বেশি/ কমে বিনিয়োগ করেন, সেক্ষেত্রে প্রত্যেকের জন্যে সুদের হার পৃথক থাকে। যেমন : 

  • সাধারণ নাগরিক বা ১৮ থেকে ৬০ বছর বয়সের ব্যক্তিরা PNB-এর ফিক্সড ডিপোজিটে ৬.৫০% সুদ পাবেন।
  • সিনিয়র সিটিজেন বা ৬০ থেকে ৮০ বছর বয়সের ব্যক্তিরা  PNB-এর  ফিক্সড ডিপোজিটে ৭% সুদ পাবে। 
  • সুপার সিনিয়র সিটিজেন ৮০ বছরের উর্ধ্বে যাদের বয়স তারা PNB- এর ফিক্সড ডিপোজিটে ৭.৩০% সুদ পাবেন। 

তবে সকলের ক্ষেত্রে নিজের অর্থ ডবল করার জন্য ১০ বছরের বিনিয়োগের প্রয়োজন নেই। টাকা কত দিনে ডবল হবে এটি হিসাব করার জন্য সবচেয়ে সহজ উপায় হল ৭২ এর সূত্র। চলুন সেই অনুযায়ী,

  1. আপনি যদি ৬.৫% সুদ পান তাহলে আপনার টাকা ডবল হতে সময় লাগবে (৭২÷৬.৫০) = প্রায় ১১ বছর।
  1. আপনি যদি একজন সিনিয়র সিটিজেন হন এবং আপনি ৭% হারে সুদ পেয়ে থাকেন তাহলে আপনার টাকা ডবল হতে সময় লাগবে (৭২÷৭) = প্রায় ১০ বছর।
New in article ads By Sir

আপনি যদি একজন সুপার সিনিয়র সিটিজেন হয়ে থাকেন তাহলে আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ফিক্সড ডিপোজিট থেকে ৭.৩০% সুদ পাবেন। সেক্ষেত্রে টাকা ডবল করতে সময় লাগবে (৭২÷৭.৩০) = প্রায়৯.৫ বছর।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading