buzywithinfoBuzy With Info
Everything About Business
Your paragraph text 14

ক্রেডিট কার্ড আছে, তবে মেনে চলেন না শর্ত! কী কী বিশেষ শর্ত না মানলে হতে পারে ব্যাংক খালি? জানুন প্রয়োজনীয় তথ্য।

পকেটে টাকা না থাকলেও অধিকাংশ ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা প্রয়োজনীয় জিনিস কিনে ফেলেন। এমনকি ক্রেডিট কার্ড কোম্পানিগুলি গ্রাহকদের আকর্ষিত করতে মাঝে মধ্যে বিশেষ অফার দিতে থাকে। অনেক সময় এই সকল আকর্ষিত অফারের পেছনে ক্রেডিট কার্ডের জালিয়াতি হয়ে থাকে।

Blue Yellow Modern Minimalist New Visa Discount Offer Ad Web Banner 1

তবে কয়েকটি পদ্ধতি অবলম্বন করলে সহজেই আপনারা ক্রেডিট কার্ডকে সুরক্ষিত রাখতে পারেন। আর সেগুলি হলো: 

  • ক্রেডিট কার্ডকে সুরক্ষিত করতে ব্যাংকের তরফে গ্রাহককে PIN ও CVV কোড দেওয়া হয়। সাথে কড়া নির্দেশের সাথে এই দু’টি নম্বর কখনই কারোর সঙ্গে শেয়ার না করার কথা বলা হয়। শুধু তাই নয়, PIN ও CVV কোড Email বা ফোন করেও জানাতে চাইলে সেক্ষেত্রেও শেয়ার না করার নির্দেশ দেওয়া থাকে ব্যাংক থেকে। 
  • ক্রেডিট কার্ড ব্যবহারকারীকে অবশ্যই টু স্টেপ ভেরিফিকেশন অন রাখতে হবে। যে কারণে চালু ফোন নাম্বার ব্যাংকে লিংক করানোর সাথে মোবাইল ফোনে চালু করতে হবে অ্যালার্ট। যাতে কোনও লেনদেন হলেই তার মেসেজ পান গ্রাহক। 
Your paragraph text 29
  • গ্রাহকদের একাংশের মধ্যে আবার ক্রেডিট কার্ড ব্যবহার করে অনলাইন কেনাকাটার প্রবণতা বেশি দেখতে পাওয়া যায়। সেক্ষেত্রে কোন সাইট থেকে সামগ্রী কেনা হচ্ছে তা খুবই গুরুত্বপূর্ণ। কারণ ব্যাংকের পরামর্শ অনুযায়ী, সব সময় বৈধ ই-কমার্স সাইট থেকে ক্রেডিট কার্ড ব্যবহার করে জিনিস কেনা ভালো। তা না হলে ক্রেডিট কার্ডের তথ্য বাইরে চলে যেতে পারে। সেক্ষেত্রে সর্বস্বাস্ত হতে পারেন গ্রাহক।
  • এছাড়া ক্রেডিট কার্ড গ্রাহকদের সব সময় কার্ডের লিমিট ক্রসিং যাতে না হয়, সেই দিকেও নজর রাখতে হয়। আর যদি একবার লিমিট ক্রস হয়ে যায় তৎক্ষণাৎ ব্যাংকে অতিরিক্ত খরচ করা টাকা ফেরত দিয়ে দিতে হয়। না হলে ব্যাংকের ঋণের ফাঁদে পড়তে হয়। যা আপনার পকেট ফাঁকা করে দিতে পারে।
  • অনেক গ্রাহক আছেন, যাদের ক্রেডিট কার্ড থাকলে ব্যবহার করেন না। সেক্ষেত্রেও ফ্রোড হওয়ার চান্স থাকে আর ব্যবহার না করলেও চার্জেস দিতে হয়। তাই লিমিট মেনে ক্রেডিট কার্ড ব্যবহারও করা আবশ্যক। 

এই গুরুত্বপূর্ন বিষয় আলোচনার শেষে আপনাদের বলবো নিজের অর্থ বুঝে খরচ করুন এবং। ভবিষ্যতের কথা ভেবে বিনিয়োগ শুরু করুন। যার মাধ্যমে আপনি নিজের প্রয়োজনীয়তা এবং স্বপ্ন দুই পূরণ করতে পারবেন। আর ঝুঁকি বিহীন বিনিয়োগ বিকল্পের সন্ধানে থাকলে অবশ্যই বেছে নিতে পারেন গভর্নমেন্ট স্কিম। যা নিশ্চিত রিটার্নের সাথে আর্থিক নিরাপত্তা প্রদান করে। এই বিষয়ে বিস্তারিত জানতে এক্ষুনি ক্লিক করুন লিংকে: 

https://creator.tagmango.app/bwi-courses

Ads Banner 2 2

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading