নিয়ম লঙ্ঘনের জন্যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা RBI পেটিএম পেমেন্ট ব্যাংকের পরিষেবা সম্পূর্ন বন্ধ করে দিয়েছে। যার ফলে পেটিএম ব্যাংকের গ্রাহকদের পড়তে হয়েছে বিপদে। বিশেষ করে যারা পেটিএম ওয়ালেট ব্যবহারকারীদের সমস্যায় পড়তে হয়েছে।

RBI এর নতুন পরিকল্পনায় সেই সকল গ্রাহকরা পেতে পারেন এই সমস্যার সমাধান। গোপন সূত্রের খবর দেশের কেন্দ্রীয় ব্যাংক পরিকল্পনাটি কার্যকর করে তুলতে পারলেই যেকোনো ইউপিআই একাউন্টের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করার পাশাপাশি মোবাইল ওয়ালেট (UPI Wallet) অ্যাকাউন্টটিকেও লিংক করে নিতে পারবে সাধারণ মানুষ।

ডিজিটাল ইন্ডিয়া ক্যাশ বিহীন পেমেন্ট করতে বেশি পছন্দ করে। যে কারণে অধিকাংশ মানুষ UPI পেমেন্ট এবং মোবাইল ওয়ালেট ব্যবহার করে থাকেন। আর গণনা অনুসারে UPI তুলনায় সাধারণ মানুষ মোবাইল ওয়ালেট বেশি ব্যবহার করেন। তাই বাজারে ফোন পে, আমাজন পের মতন আরও অনেক ধরনের মোবাইল ওয়ালেটের ব্যবহার বাজারে দেখতে পাওয়া যায়। UPI ট্রানজাকশন এবং মোবাইল ওয়ালেটের ট্রানজেকশন এর মধ্যে অনেকটাই পার্থক্য রয়েছে। UPI ট্রানজেকশন এর ক্ষেত্রে সরাসরি ব্যাংক একাউন্ট থেকে ট্রানজাকশন করা সম্ভব, কিন্তু মোবাইল ওয়ালেটের ক্ষেত্রে আগে থেকে ব্যাংক থেকে টাকা ওয়ালেটে মজুত রাখতে হয়। যা প্রিপেইড পেমেন্ট ইন্সট্রুমেন্ট নামে পরিচিত। তাই মোবাইল ওয়ালেটের মাধ্যমে টাকা ট্রান্সফার করার ক্ষেত্রে দুটি ওয়ালেট যদি একই কোম্পানির হয় তবে সরাসরি টাকা ট্রান্সফার করা সম্ভব। কিন্তু ওয়ালেট দুটি যদি আলাদা কোম্পানির হয় তবে টাকা ট্রান্সফারের ক্ষেত্রে UPI এর সাহায্য নিতে হয়। অর্থাৎ কোন থার্ড পার্টির সাহায্য ছাড়া সরাসরি দুটি আলাদা কোম্পানির মোবাইল ওয়ালেটের মধ্যে আর্থিক লেনদেন করা সম্ভব ছিল না এতদিন। সম্প্রতি RBI এর তরফ থেকে নতুন একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে যার সাহায্যে এই সমস্যা সহজেই দূর করা সম্ভব হবে।

জানা যাচ্ছে যে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বিভিন্ন কোম্পানির মোবাইল ওয়ালেট গুলির সঙ্গে UPI কে সংযুক্ত করার নির্দেশ দিয়েছে। যার মানে হল, এখন থেকে UPI ট্রানজেকশনের ক্ষেত্রেও বিভিন্ন কোম্পানির ওয়ালেটগুলিও গ্রাহকদের ব্যক্তিগত ব্যাংক একাউন্টের মতনই কাজ করবে। সম্প্রতি প্রকাশ পাওয়ায় প্রতিবেদন অনুযায়ী RBI এর পক্ষ থেকে এক আলোচনা সভায় PPI মোবাইল ওয়ালেটগুলিকে UPI এর সাথে সংযুক্ত করার অনুমতি দেওয়া হয়েছে। এর ফলে UPI কে ব্যবহার করে ব্যাংক অ্যাকাউন্টের মতন একই পদ্ধতিতে ওয়ালেট থেকেও পেমেন্ট করতে পারবে গ্রাহকরা। যার ফলে UPI ট্রানজাকশনের মাধ্যমে গ্রাহকদের জন্য যেকোনো কোম্পানির ওয়ালেট থেকে টাকা পাঠানো খুবই সহজ হয়ে যাবে। অর্থাৎ, যদি কোন ব্যক্তির আমাজন ওয়ালেটে টাকা থেকে থাকে এবং তিনি ফোনপে কিংবা গুগুল পের ওয়ালেটে UPI ট্রানজেকশন ব্যবহার করে আমাজন পে থেকে অন্য যে কোন কোম্পানির ওয়ালেটে টাকা পাঠাতে পারবেন, তাও আবার খুব সহজে। এটা নিশ্চিতভাবে গ্রাহকদের জন্য অত্যন্ত সুখবর। RBI এর নতুন সিদ্ধান্ত সত্যি হতো গ্রাহকদের জন্য উপহার হয়ে আসতে চলেছে।



