buzywithinfoBuzy With Info
Everything About Business
M & M

৬৭৮ কোটি টাকার বিনিময়ে RBL ব্যাংকের সম্পূর্ণ অংশীদারিত্ব বিক্রি করলো মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

আজ (৬ নভেম্বর) এক এক্সচেঞ্জ ফাইলিংয়ে গাড়ি নির্মাতা বা অটোমেকার প্রতিষ্ঠানটি জানিয়েছে, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা (M&M) RBL ব্যাংকের সম্পূর্ণ অংশীদারিত্ব ৬৭৮ কোটি টাকায় বিক্রি করে দিয়েছে। ফিনান্সিয়াল প্রতিষ্ঠান এমিরেটস NBD- এর RBL ব্যাংকের বেশিরভাগ অংশীদারিত্ব অধিগ্রহণের পরিকল্পনা ঘোষণা করার কয়েকদিন পর এই বিক্রয় শুরু হয়। যা ভারতের ব্যাংকিং খাতে একটি বড় বিদেশী বিনিয়োগ হিসেবে চিহ্নিত। M&M-এর সর্বশেষ পদক্ষেপটি RBL ব্যাংকের ত্রৈমাসিক আয় ঘোষণার সময় এমিরেটস NBD ৩ বিলিয়ন ডলার বা প্রায় ২৬,৮৫০ কোটি টাকায় RBL ব্যাংকের সংখ্যাগরিষ্ঠ অংশীদারিত্ব অধিগ্রহণের পরিকল্পনা করছে, জানানোর পর এসেছে। যা ভারতীয় ব্যাংকিং খাতে সর্বকালের বৃহত্তম বিদেশী প্রত্যক্ষ বিনিয়োগ এবং ইক্যুইটি তহবিল সংগ্রহ। 

8 3

কোম্পানিটি ২০২৩ সালে ৪১৭ কোটি টাকা পরিশোধের মাধ্যমে ট্রেজারি বিনিয়োগ হিসেবে RBL ব্যাংকের ৩.৫৩% শেয়ার অধিগ্রহণ করেছিল। ২৬ জুলাই, ২০২৩ তারিখে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা বিনিয়োগের বিষয়ে এক্সচেঞ্জগুলিকে অবহিত করে। সাথে উল্লেখ করে যে মূল্য নির্ধারণ, নিয়ন্ত্রক অনুমোদন এবং প্রয়োজনীয় পদ্ধতির উপর ভিত্তি করে তারা তাদের শেয়ার বৃদ্ধি করবে। তবে এখন M&M-এর মতে, আজকের সম্পূর্ণ স্টেক বিক্রির ফলে তাদের ৬২.৫% লাভ হয়েছে। M&M-এর সর্বশেষ এক্সচেঞ্জ ফাইলিংয়ে বলা হয়েছে,  “আমরা আমাদের ২৬শে জুলাই ২০২৩ তারিখের চিঠিটি উল্লেখ করছি, যেখানে কোম্পানি ৪১৭ কোটি টাকা ব্যয়ে ট্রেজারি বিনিয়োগ হিসাবে RBL ব্যাংকের ৩.৫৩% শেয়ার অধিগ্রহণের কথা জানিয়েছে। উপরোক্ত বিষয়গুলি আরও স্পষ্ট করে বলতে চাই যে, কোম্পানি আজ RBL ব্যাংকে তার সম্পূর্ণ শেয়ার ৬৭৮ কোটি টাকায় বিক্রি করেছে।” 
৬ নভেম্বর, বৃহস্পতিবার বাজার লেনদেনের সময় অটো জায়ান্টটি এই স্টেক বিক্রির ঘোষণা করে। যার পরে ৬ নভেম্বর অর্থাৎ আজ (বৃহস্পতিবার) সকাল ১০:১২ টার দিকে M&M-এর শেয়ারের দাম ১.৪৪% বেড়ে ৩,৬৩৩ টাকায় দাঁড়িয়েছে। আর আজকেই BSE- তে M&M-এর শেয়ারের দাম প্রতি শেয়ারের দাম ৩,৬০৩.৪৫ টাকায় লেনদেন শুরু করে ছিল বলেও জানা যায়। অবশ্য এই বৃদ্ধি একমুখী প্রাথমিক ভাবে মনে হলেও পরবর্তীতে অন্য রূপ দেখা গেছে। কারণ অন্যদিকে এই ঘোষণার পর RBL ব্যাংকের শেয়ারের দাম ০.৫৪% বেড়ে ৩২৫.৭৫ টাকায় দাঁড়িয়েছে। BSE-তে এই ব্যক্তির শেয়ারের দাম প্রতি শেয়ারে ৩২৬.১৫ টাকায় লেনদেন শুরু করে বলেও জানা যাচ্ছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading